Recent event

আবারও শীর্ষস্থান হারালেন সাকিব

0

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আবারও শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। এবার ২০৮ রেটিং নিয়ে পাঁচ নাম্বারে নেমেছেন এই বাংলাদেশি ক্রিকেটার।

বিশ্বকাপে বল হাতে একটি উইকেটও শিকার করতে পারেননি সাকিব। তাছাড়াও ব্যাটিংয়েও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন তিনি। বিশ্বকাপে না খেলা সিকান্দার রাজাও আছেন সাকিবের ওপরে। ২১০ রেটিং পয়েন্ট নিয়ে চার নাম্বারে নাম জিম্বাবুইয়ান অলরাউন্ডারের।

এ মুহূর্তে ২৩১ রেটিং নিয়ে র‌্যাকিংয়ের চূড়ায় অবস্থান করছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তারপরেই নাম অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের। তৃতীয়তে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।