সাকিবের ঘূর্ণিতে মাত্র ৬০ রানে অলআউট লডারডেল, আটলান্টার বিশাল জয়

সাকিব আল হাসান
সাকিব আল হাসান | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে অবশেষে জয়ের দেখা পেল আটলান্টা ফায়ার। আর দলের প্রথম জয়ের নায়ক বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

চার্চ স্ট্রিট পার্কে লডারডেল লায়ন্সকে ৯৪ রানে হারিয়েছে আটলান্টা। আগে ব্যাট করে ২০ ওভারে ১৫৪ রান তোলে তারা। লোয়ার অর্ডারে নেমে ১৮ বলে দুটি চারে ১৮ রান করেন সাকিব। তবে বল হাতে আরও ভয়ংকর ছিলেন এই বাঁহাতি স্পিনার। তিন ওভারে মাত্র ৪ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট।

এরমধ্যে দুটি মেডেনও আদায় করেন তিনি। সাকিবের সঙ্গে সানি প্যাটেলের তিন উইকেটে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় লডারডেলের ইনিংস। ফলে ৯৪ রানের বড় জয় পায় আটলান্টা ফায়ার। ব্যাটে ১৮, বলে ৩ উইকেট দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন সাকিব।

ইএ