Recent event

প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করতে যাচ্ছে শাওমি

0

প্রযুক্তি জায়ান্ট শাওমি চলতি মাসে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি সরবরাহ শুরু করতে যাচ্ছে।

গাড়ির দাম ঘোষণা করা হবে ২৮ মার্চ। চীনের পঞ্চম বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জানায়, দেশের মধ্যে ২৯টি শহরে ৫৯টি স্টোর আছে ক্রয়াদেশ নেয়ার জন্য।

যদিও চীনে টেসলা আর বিওয়াইডির সঙ্গে গাড়ির দাম নির্ধারণ নিয়ে প্রতিযোগিতা আছে শাওমির।

শাওমি কর্তৃপক্ষ জানায়, বিশ্বের পঞ্চম শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি হতে চায় তারা। গাড়ি শিল্পে আগামী ১০ বছরে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে এই স্মার্টফোন জায়ান্ট।

সেজু