
লোহিত সাগরে হুতিদের হামলায় নিহত ৬; ওমান উপসাগরে মার্কিন হামলা
লোহিত সাগরের বাব-এল-মান্দেব প্রণালিতে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় একটি মালবাহী জাহাজের চারজন কর্মী নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়। একই দিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওমান উপসাগরে ইরানি বন্দরের দিকে যেতে থাকা একটি কনটেইনার জাহাজে হামলা চালিয়ে সেটিকে অকেজো করে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার মুখে, বাণিজ্যিক জাহাজে নতুন হামলা
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের সম্ভাবনা ফিকে হয়ে আসার মধ্যেই গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) বিশ্বের গুরুত্বপূর্ণ দুই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজে পৃথক হামলার ঘটনা ঘটেছে। ওমান উপসাগর ও লোহিত সাগরের প্রবেশমুখে চালানো এই হামলার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা। এদিকে তেহরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

বাব-এল-মান্দেব প্রণালির কাছে হুতিদের হামলা; ৭ জন নিহত
ইয়েমেনের কৌশলগত বাব-এল-মান্দেব প্রণালির কাছে মোখা বন্দর ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ (রোববার, ৯ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের মোখা শহরে চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ৩৫ জন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি আরবের অপরিশোধিত তেলের অবকাঠামোয় হুতিদের ড্রোন হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু শহর পর্যন্ত বিস্তৃত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহন ব্যবস্থার বেশ কিছু ‘স্পর্শকাতর’ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফের যুদ্ধে জড়ালো হুতিরা, আতঙ্কে দিন পার করছেন ইয়েমেনবাসী
একদিকে ফিলিস্তিন ও লেবাননের প্রতি সমর্থন জানানোর গর্ব, অন্যদিকে ১১ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর নতুন করে ধ্বংসযজ্ঞের শঙ্কা—এই দুই মেরুতে এখন বিভক্ত ইয়েমেনের সাধারণ মানুষ। লোহিত সাগরে ইসরাইলি জাহাজের ওপর ‘পূর্ণ নিষেধাজ্ঞা’ আরোপ এবং ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফের যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা। আর এর মাঝেই পুরো অঞ্চল ঘিরে নতুন এক ‘নিরাপত্তা বলয়’ তৈরির হুঁশিয়ারি দিয়েছে ইরান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হুতিদের ৫০ রিয়ালের ধাতব মুদ্রা বাতিল করলো ইয়েমেন সরকার
হুতি বিদ্রোহীদের চালু করা ৫০ রিয়ালের নতুন ধাতব মুদ্রা বাতিল করেছে ইয়েমেন সরকার। তাদের অভিযোগ, নতুন মুদ্রা দেশটির ভঙ্গুর অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে। অন্যদিকে হুতি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংক বলছে তারল্য সংকট মেটাতে এবং নোটের প্রতিস্থাপনে নতুন মুদ্রা সহায়ক ভূমিকা পালন করবে।

হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত
হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার (২২ জানুয়ারি) একটি নির্বাহী আদেশে সই করেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।

দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হামাস: ইয়াহিয়া সিনওয়ার
দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। লেবাননের হুতি বিদ্রোহীদের দেয়া এক বার্তায় হামাসের রাজনৈতিক শাখাপ্রধান ইয়াহিয়া সিনওয়ার এ কথা জানান।

লোহিত সাগরে ঝুঁকি কমছে না, আরও বাড়বে পণ্য পরিবহন সংকট!
হুতি বিদ্রোহীদের হামলা আতঙ্কে বিশ্ব বাণিজ্যের অন্যতম পথ লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিকল্প পথে কন্টেইনার পরিবহনে বাড়ছে খরচ, প্রভাব পড়ছে মূল্যস্ফীতিতে। পথ দীর্ঘ হওয়ায় পণ্য বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রয়োজন পড়ছে নতুন জাহাজ আর কন্টেইনারের। পানামা খালের পানি কমে যাওয়ায় আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব বাণিজ্য। পণ্য পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে, সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় বিশ্ববাজারে আরও বাড়বে সমুদ্রপথে পণ্য পরিবহন খরচ।

ইসরাইলের চারটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুতিদের
ইসরাইলের হাইফা বন্দরে এবার একযোগে চারটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করলো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

যুক্তরাষ্ট্র ও মার্কিন নেতৃত্বাধীন জোটের নতুন দুঃস্বপ্ন 'তুফান'
যুক্তরাষ্ট্র ও মার্কিন নেতৃত্বাধীন জোটের পরাক্রমশালী সেনাদের জন্য নতুন দুঃস্বপ্ন হুতিদের 'তুফান'। মানববিহীন ছোট্ট নৌযানটি দেড়শ' কেজি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম বলে দাবি ইয়েমেনের বিদ্রোহীদের।

আবারও তিনটি জাহাজে হামলা হুতিদের
লোহিত সাগর ও আরব সাগরে আবারও তিনটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।