
ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নতিকরণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে: ভারতীয় সহকারী হাইকমিশনার
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, দুই দেশের জনগণের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটিকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে পর পুনরায় ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এ কথা জানান।

৫ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা পাঁচ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। পণ্য আমদানি-রপ্তানি করতে জড়োসড়োভাবে কাজ করছেন ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা।

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের বাণিজ্য বন্ধ; বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা
হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ীরা। এতে চরম বিপাকে পড়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। এ আন্দোলন দীর্ঘমেয়াদি হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তাদের। অন্যদিকে, সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি প্রভাব পড়বে বন্দরের শ্রমিকদের জীবনযাত্রায়।

প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় হিলি বন্দরে ভারতীয়দের ব্যবসা বন্ধের ঘোষণা
পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় আগামীকাল (রোববার, ৩০ আগস্ট) থেকে অনিদিষ্টকালের জন্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ী সংগঠন।

হিলি বন্দর দিয়ে এলো ২৮ টন কাঁচামরিচ
দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে প্রায় ৯ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথমদিন তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের চারটি ট্রাকে ২৮ টন ৪৪০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। আর বন্দরে আমদানিকৃত কাঁচামরিচ মানভেদে প্রতিকেজিতে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে। কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয় বাজারে।

হিলির ১৬ প্রতিষ্ঠানকে ৫ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি
দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছে।

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

তিনদিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে তিনদিন বন্ধের পর হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দরে পণ্য খালাস কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার।

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
এক মাস ২০ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানি অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় চাল আমদানি শুরু করে আমদানিকারকরা। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের দুইটি চাল বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

পেঁয়াজ আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সরকার
দেশিয় কৃষকের কথা চিন্তা করে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ করেছে দিয়েছে সরকার। ফলে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি পাচ্ছেন না হিলি স্থলবন্দরের আমদানিকারকরা।