হিলি
দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযান; বেকারি ও কাপড়ের দোকানে জরিমানা

দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযান; বেকারি ও কাপড়ের দোকানে জরিমানা

দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও দেশিয় পোশাককে ভারতীয় বলে বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) দুপুরে উপজেলার হিলি বাজার ও চারমাথা এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হিলিতে দুই কারখানায় জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হিলিতে দুই কারখানায় জরিমানা

হিলিতে লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুই কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ৪ মার্চ) দুপুরে উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

হিলিতে আরনু জুট মিলে ১২ লাখ টাকার মালামাল চুরি

হিলিতে আরনু জুট মিলে ১২ লাখ টাকার মালামাল চুরি

দিনাজপুরের হিলিতে আরনু জিট মিলে প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনের নামসহ অজ্ঞাত আরও ১২ জনের নামে থানায় অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

হিলিতে জাতীয় নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ নিশ্চিতে উঠান বৈঠক

হিলিতে জাতীয় নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ নিশ্চিতে উঠান বৈঠক

দিনাজপুরের হিলিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হিলি স্থলবন্দরে পুলিশের টহল জোরদার; আমদানি-রপ্তানি স্বাভাবিক

হিলি স্থলবন্দরে পুলিশের টহল জোরদার; আমদানি-রপ্তানি স্বাভাবিক

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ঠেকাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় পুলিশের টহল জোরদারের পাশাপাশি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করছে পুলিশ। স্বাভাবিক রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম, চলছে পণ্য পরিবহন।

হিলিতে শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

হিলিতে শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

দিনাজপুরের হিলিতে নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ (রোববার, ৯ নভেম্বর) সকালে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাল নোটের প্রবেশ প্রতিরোধে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

জাল নোটের প্রবেশ প্রতিরোধে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

সম্প্রতি দেশের একটি সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে জাল নোট প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি।

হিলিতে কৃষকদের সবজি বীজ ও সার বিতরণ

হিলিতে কৃষকদের সবজি বীজ ও সার বিতরণ

দিনাজপুরের হিলিতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ (বুধবার, ১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৮০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

হিলিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হিলিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়াও, হিরো হও’ প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ (বুধবার, ১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিশু নিকেতন স্কুলে গিয়ে শেষ হয়।

হিলিতে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হিলিতে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুরের হিলি উপজেলার চুড়িপট্টি এলাকা থেকে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৩ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক নিশ্চিত করেছেন।

গরমে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, বিপর্যস্ত হিলির জনজীবন

গরমে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, বিপর্যস্ত হিলির জনজীবন

টানা কয়েকদিন ধরে তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের হিলির জনজীবন। সকাল থেকে শুরু হয়ে রাত অবধি বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় চরম ভোগান্তি এখানকার বাসিন্দাদের। সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে গ্রামে। এতে জনজীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেমে এসেছে অচল অবস্থা।

হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে দুদক

হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে দুদক

দিনাজপুরের হিলিতে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক সংস্কার অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি রাস্তার সংস্কার কাজের অনিয়ম তদন্তে আসেন দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাসারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল।