
সবার জন্য চালু হচ্ছে সরকারি হেলথ কার্ড, ফ্রি স্বাস্থ্য পরীক্ষাসহ মিলবে যেসব সুবিধা
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ব্যাপক সাফল্যের পর এবার দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। দেশব্যাপী সবার জন্য চালু হতে যাচ্ছে ই-হেলথ কার্ড। আগামী জুলাই মাস থেকেই প্রথম ধাপে দেশের ৫টি জেলায় এই বিশেষ কার্ড বিতরণ ও সেবা কার্যক্রম শুরু হবে।

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (সোমবার, ১৮ মে) সকালে তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বঙ্গভবনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা
প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ (রোববার, ১ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ (রোববার, ২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আরও দুই একদিন রাখা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম জাহিদ হোসেন। ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সার্বিক খোঁজ রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল রয়েছে: ডা. জাহিদ
আগের সরকারের আমলে যথাযথ চিকিৎসা পাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সময়মতো চিকিৎসা পেলে তার স্বাস্থ্যের এমন অবনতি হতো না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তবে এখন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে তিনি বাসভবন থেকে রওনা দেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (বুধবার, ১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি।

ইমরান খানের জনপ্রিয়তা সরকারের টিকে থাকার পথে সবচেয়ে বড় হুমকি!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জনপ্রিয়তা ক্ষমতাসীন শেহবাজ শরিফ সরকারের টিকে থাকার পথে সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন বিশ্লেষকরা। এ কারণে ইমরান খানের বিচার থেকে শুরু করে শুনানির দিন পেছানোর মতো সিদ্ধান্ত আসছে সরকারের তরফ থেকে। যদিও শেহবাজ শরিফের সমর্থকদের দাবি, ইমরানের শুনানি কেন্দ্র করে দেশে যে অরাজকতা সৃষ্টি হয় তা নিয়ন্ত্রণে আনতেই আদালত তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ
ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ বন্দিদের পরিবারের। জিম্মিদের স্বাস্থ্য পরীক্ষার পর হামাসের বিরুদ্ধেও ঠিক একই অভিযোগ এনেছে ইসরাইল। এছাড়া, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে ৬ দিনের সফরের অংশ হিসেবে তেল আবিব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, ট্রাম্পের গাজা পুনর্বাসন পরিকল্পনার প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের সমর্থকরা।

তৃতীয় দফা বন্দিবিনিময়ের পর নেতানিয়াহুর হুঁশিয়ারি
সময়ক্ষেপণের পর অবশেষে ১১০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। অন্যদিকে এর আগে মুক্তিপ্রাপ্ত আট জিম্মির চিকিৎসা চলছে ইসরাইলে। তৃতীয় দফা বন্দিবিনিময়ের পর নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে জানান, যারাই ইসরাইলি জিম্মিদের আঘাতের চেষ্টা করবে, তাদের পরিণতি হবে ভয়াবহ। এদিকে পশ্চিম তীরে আইডিএফের অভিযানে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও অন্তত দুই ফিলিস্তিনি।

৪৩তম বিসিএসে অনুপযুক্ত ২২৭ জন পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন: জনপ্রশাসন মন্ত্রণালয়
৪৩তম বিসিএসে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদনে সাময়িকভাবে অনুপযুক্ত হয়েছেন ২২৭ জন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই অনুপযুক্ত প্রার্থীদের যে কেউ চাইলে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন এবং পুনর্বিবেচনার সুযোগ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।