
ঢাকা-১৭ আসনে মোরগ মার্কার প্রার্থী সরে দাঁড়ালেন, তারেক রহমানকে সমর্থন
ঢাকা-১৭ আসনে মোরগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েতউল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন তিনি।

নোয়াখালীর সেনবাগে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মো. মফিজুর রহমান এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার পৃথক পৃথক স্থানে এ হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সাদ্দামের পরিণতি যেন কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা
সাদ্দামের মতো পরিণতি যেন কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনি আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, সাদ্দামকে একদিনের জন্যও কারাগার থেকে বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তাকে প্যারোলে বের করেনি। তার স্ত্রী এবং সন্তানের মরদেহ কারাগারে নেয়ার পর সে পাঁচ মিনিটের জন্য দেখতে পেরেছে।

আমার গণজোয়ার অনেকের ভয়ের কারণ: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল মাঠে আছে, তারা নির্বাচনের আগে যেকোনো কিছুই করতে পারে। সে কারণেই আমার যে একটা গণজোয়ার আছে; সেটা অনেকেরই ভয়ের কারণ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন: ‘হাঁস’ পেয়ে রুমিন বললেন ‘চুরি করলে ব্যবস্থা নেব’
৪৮ প্রতীক চূড়ান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রাশসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে রুমিন সাংবাদিকদের বলেন, ‘আমার এই হাঁস (প্রতীক) যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।’

নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি, রাঙামাটির স্বতন্ত্র প্রার্থীর জিডি
রাঙামাটিতে ২৯৯ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষের এক ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন বিএনপির বহিষ্কৃত এ নেত্রী।

শেরপুরে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি থেকে বহিষ্কার
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড পেজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

‘পলাতক’ আওয়ামী লীগ নেতার মনোনয়ন বৈধ, অথচ মামলার আসামি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ‘পলাতক’ আওয়ামী লীগ নেতা সৈয়দ এ. কে. একরামুজ্জামান ওরফে সুখনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সপ্তমবার মনোনয়ন বাতিল, তবু হাল ছাড়তে নারাজ ব্রাহ্মণবাড়িয়ার জাহাঙ্গীর
যাচাই-বাছাইয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো তার মনোনয়নপত্র বাতিল হলো। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন।

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারার পদত্যাগের পর এবার তার স্বামী একই দলের যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন।

হাদির হত্যাকারীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি রফিকুল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। আজ (রোববার, ২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।