চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াছ খান জানান, রাত দেড়টার দিকে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে জানা গেছে, জব্দকৃত অর্থ একজন স্বতন্ত্র প্রার্থীর। বিষয়টির সত্যতা যাচাই করে নির্বাচনি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
টাকা জব্দ করার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। তিনি নিজেকে একজন স্বতন্ত্র প্রার্থীর প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে পরিচয় দেন। তবে পুলিশ জানায়, এখনো থানায় কেউ আটক নেই। শুধু গাড়ি ও টাকা তারা জব্দ করেছেন।





