Recent event

ঢাকা-১৭ আসনে মোরগ মার্কার প্রার্থী সরে দাঁড়ালেন, তারেক রহমানকে সমর্থন

তারেক রহমান ও মোরগ মার্কার প্রার্থী
তারেক রহমান ও মোরগ মার্কার প্রার্থী | ছবি: সংগৃহীত
0

ঢাকা-১৭ আসনে মোরগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েতউল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন তিনি।

ঘনিষ্ঠ সূত্র জানায়, তারেক রহমান নির্দেশ দিলে কাজী এনায়েতউল্লাহ নিজ উদ্যোগ ও ব্যয়ে নিজ এলাকায় বড় পরিসরে ধানের শীষের পক্ষে প্রচারণায় নামবেন। বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, এ বিষয়ে এরই মধ্যে যোগাযোগ হয়েছে, তবে নির্বাচনি ব্যস্ততার কারণে এখনো তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা হয়নি।

আরও পড়ুন:

উল্লেখ্য, কাজী এনায়েতউল্লাহ রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব। তার প্রয়াত বড় ভাই গুলশান থানা বিএনপির সভাপতি ও সাবেক কমিশনার ছিলেন।

এনএইচ