
স্টারলিংককে টেক্কা দিতে অ্যামাজনের সাড়ে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ
ইলোন মাস্কের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নিজেদের স্যাটেলাইট ব্যবসা শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যামাজন। এর অংশ হিসেবে কোম্পানিটি স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবালস্টারকে ১ হাজার ১৫৭ কোটি ডলারে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এ চুক্তির ঘোষণা দেয়া হয়।

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ৪৪তম দিনে; নজরদারি সংস্থার দাবি
ইন্টারনেট পর্যবেক্ষণকারী গোষ্ঠী নেটব্লকস জানিয়েছে, ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ৪৪তম দিনে গড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, নেটওয়ার্কের তথ্য দেখাচ্ছে, ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট এখন ৪৪তম দিনে পৌঁছেছে, যা ১ হাজার ৩২ ঘণ্টা পেরিয়ে সপ্তম সপ্তাহেও অব্যাহত রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে উন্নত ড্রোন পাঠাচ্ছে রাশিয়া: এপি
ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোনের উন্নত সংস্করণসহ একটি চালান রাশিয়া ইরানে পাঠাচ্ছে বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা এ সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন।

স্টারলিংক ‘অচল’ করে দিলো ইরান
প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বন্ধ করার এই পদক্ষেপকে নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযানের পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার মানুষ বিনামূল্যে এই সেবা ব্যবহার করতে পারবেন।

স্টারলিংক রিসেলার পার্টনার নিয়োগে আগ্রহপত্র আহ্বান বিএসসিএলের
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-(বিএসসিএল) স্টারলিংক পণ্য ও সেবার প্রচার, পরিচালনা ও বাস্তবায়নের জন্য রিসেলার পার্টনার নিয়োগের লক্ষে আগ্রহপত্র আহ্বান করেছে।

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বিএসসিপিএলসি
আন্তর্জাতিক ব্যান্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে ৪.০০ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যান্ডউইথ (স্টারলিংক) সরবরাহের পর ১ আগস্ট নতুন এ মাইলফলক অর্জন করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে ইন্টারনেট বিভ্রাটের কবলে স্টারলিংক
বিশ্বজুড়ে বড় ধরনের ইন্টারনেট বিভ্রাটের কবলে পড়েছে স্টারলিংক। বৃহস্পতিবার (২৪ জুলাই) আড়াই ঘণ্টা অচল ছিল প্রতিষ্ঠানটির ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য বলছে, ৬১ হাজারের বেশি গ্রাহক স্টারলিংকের কাছে বিভ্রাট সম্পর্কিত অভিযোগ জানিয়েছে।

‘স্টারলিংকের পরিষেবা চালুর মাধ্যমে যোগাযোগের সীমাবদ্ধতা দূর হবে’
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ভবিষ্যতে কোনো সরকার বাংলাদেশের মানুষের প্রযুক্তিগত যোগাযোগের অধিকার কেড়ে নিতে পারবে না। কর্তৃত্ববাদী সরকার ইন্টারনেট ব্ল্যাকআউটের এক বছর পর স্টারলিংকের পরিষেবা চালুর মধ্য দিয়ে মানুষের যোগাযোগের সীমাবদ্ধতা দূর হবে। আজ (শুক্রবার, ১৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংকের পরিষেবা চালুর ঘোষণা দিয়ে এ কথা জানান তিনি।

বাংলাদেশে স্টারলিংক চালুতে সরকারের ভূমিকা নজিরবিহীন: স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম চালু করতে সরকার যে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা দেখিয়েছে, তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। আজ (শুক্রবার, ১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

৪ চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী বললো বাম জোট
চট্টগ্রাম বন্দর ইজারা, রাখাইনে করিডর, স্টারলিংক চুক্তি ও সমরাস্ত্র কারখানা- এই চার ইস্যুকে ‘জাতীয় স্বার্থবিরোধী’ দাবি করে তা বন্ধের আহ্বান জানিয়েছে সাম্যবাদী আন্দোলনের নেতৃত্বাধীন বাম জোট। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে আরও ৬৭টি দল ও সংগঠন।

হামলার শঙ্কায় হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ ইরানে, স্টারলিংক চালু
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের শনাক্ত করে ইরানে হামলার অভিযোগ উঠেছে। প্রমাণ সামনে না এলেও এমন শঙ্কায় স্মার্টফোন থেকে অ্যাপটি মুছে ফেলতে অনুরোধ করছে ইরান সরকার। দেশজুড়ে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। এমন পরিস্থিতিতে ইরানে স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ চালু করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।