
ঐতিহাসিক ৭ মার্চ আজ
আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে বর্তমানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে ভাষণ বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়।

সপ্তাহ পেরোলেও একুশে বইমেলায় জনসমাগম কম
সপ্তাহ পার হলেও অমর একুশে বইমেলা এখনও অনেকটা নিষ্প্রভ বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। তবে এবারের আয়োজন দেরিতে হওয়ায় এখনও প্রাণচঞ্চল হয়ে ওঠেনি সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। লেখক পাঠক আর প্রকাশকদের প্রত্যাশা অল্প কয়েকদিনের মধ্যেই জমে উঠবে বইমেলা।

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে কাল
অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি)। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘বহুমাত্রিক বাংলাদেশ’। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করবেন। এসময় উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করবেন তিনি।

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ; নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলো জামায়াত
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব যুবায়ের আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) এ বিবৃতি প্রদান করেন।

অনিবার্য কারণে জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘মহিলা সমাবেশ’ স্থগিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আগামী ৩ জানুয়ারি (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর সোহরাওয়ার্দীতে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বলে মন্তব্য করেছেন পাকিস্তান ন্যাশনাল এজেন্সি সভাপতি মাওলানা ফজলুর রহমান (পাকিস্তান)। আজ (শনিবার, ১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন ২০২৫ এর ধর্মীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে উচ্চপর্যায়ের কমিশন গঠনের আশ্বাস
শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণের জন্য উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোহরাওয়ার্দীতে মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি জানান, শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনকে ভিন্নখাতে নেয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এসময় শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

চব্বিশের চেতনায় সাইমুম শিল্পীগোষ্ঠীর ব্যতিক্রমী প্রদর্শনী, দর্শনার্থীদের ভিড়
সন্ধ্যা নামার পরও সোহরাওয়ার্দী উদ্যানে দর্শনার্থীদের ভিড়। সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে স্মৃতির মানচিত্র ঘিরে এ ব্যতিক্রমী প্রদর্শনী হয়ে উঠেছে এক সাংস্কৃতিক মিলনমেলা। চব্বিশের চেতনাকে সামনে রেখে, ইতিহাসের বাঁকে বাঁকে রক্তের যে ঋণ, তারই সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এ প্রদর্শনী।

১৬ বছর মানুষের ওপর আগ্রাসন চালিয়েছে স্বৈরাচার সরকার: ফারুকী
জুলাই জাগরণে চার দিনব্যাপী কালচারাল ফেস্ট শুরু হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজন উদ্বোধন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সংস্কৃতি উপদেষ্টা। এসময় প্রেস সচিব বলেন, নতুন সাংস্কৃতিক যুদ্ধ চালিয়ে না গেলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গেল ১৬ বছর মানুষের ওপর আগ্রাসন চালিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার।

‘মুজিববাদ আর স্বৈরাচারের প্রশ্নে আমাদের এক থাকতে হবে’
মুজিববাদ আর স্বৈরাচারের প্রশ্নে আমাদের এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য আহ্বায়ক সার্জিস আলম। আজ (শনিবার, ১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা জানান।

জামায়াতের জাতীয় সমাবেশ: সোহরাওয়ার্দীতে লাখো কর্মী-সমর্থকের ঢল
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছে। আজ (শনিবার, ১৯ জুলাই) সকাল থেকে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে দলটির লাখো নেতাকর্মী রাজধানীতে পৌঁছেছেন। ঢাকার বিভিন্ন এলাকা-মোড় থেকে মিছিল নিয়ে তারা দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন।