সপ্তাহ পেরোলেও একুশে বইমেলায় জনসমাগম কম

প্রায় পাঠকশূন্য এবার বইমেলা
প্রায় পাঠকশূন্য এবার বইমেলা | ছবি: এখন টিভি
0

সপ্তাহ পার হলেও অমর একুশে বইমেলা এখনও অনেকটা নিষ্প্রভ বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। তবে এবারের আয়োজন দেরিতে হওয়ায় এখনও প্রাণচঞ্চল হয়ে ওঠেনি সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। লেখক পাঠক আর প্রকাশকদের প্রত্যাশা অল্প কয়েকদিনের মধ্যেই জমে উঠবে বইমেলা।

জাতীয় নির্বাচনসহ বিশেষ প্রেক্ষিতে এবার অমর একুশে বইমেলা শুরু হয়েছে ফেব্রুয়ারির শেষদিকে, ২৬ ফেব্রুয়ারি থেকে। দেরিতে শুরু হওয়ায় বইমেলা যেন হারিয়েছে তার চিরচেনা রূপ।

একদিকে পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর থাকায় মেলায় দেখা নেই কাঙ্ক্ষিত পাঠকের। বইমেলায় গিয়ে দেখা গেলো অল্পসংখ্যক পাঠকই ঘুরে ঘুরে খুঁজছেন তাদের পছন্দের লেখকদের বই।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেলো, বেশিরভাগ স্টলেই অলস সময় পার করছেন বিক্রেতারা। প্রকাশকরাও বলছেন, এখন পর্যন্ত তাদের যা বেচাকেনা তা কোনোভাবেই ভালো বলা যায় না।

আরও পড়ুন:

কিছু প্রকাশক মনে করছেন, বাজেটের বড় অংশ ঈদ কেনাকাটায় ব্যয় হওয়ায় অনেকের বই কেনার আগ্রহ এবার কম। সামনের দিনগুলোতে বেচাকেনায় পরিবর্তন না হলে বড় রকমের লোকসানের শঙ্কা তাদের।

এবারের বইমেলায় অংশগ্রহণ করেছে ৫৪৯ টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১ টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮ টি প্রকাশনা স্টল রয়েছে।

এএম