
বাংলাদেশি নিহত: মালয়েশিয়ায় সেনা কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা, জামিন নাকচ
বাংলাদেশি পর্যটক মোজাহিদ মিল্লাদ নিহতের ঘটনায় মালয়েশিয়ার এক সামরিক কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) অভিযুক্ত ৩১ বছর বয়সী জাদ ফাইদ আরহানকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে অভিযোগ পাঠ করা হয়।

সেনা কর্মকর্তা-ডিজিএফআইয়ের ‘ভুয়া পরিচয়ে’ প্রতারণার বিষয়ে আইএসপিআরের সতর্কতা
সেনা কর্মকর্তা-ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়ে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণার কথা উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন চৌধুরী
বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ
পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গুমের দুই মামলায় ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তাকে হাজির
আওয়ামী লীগের শাসনামলে গুমের দুই মামলার মানবতাবিরোধী অপরাধে ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ (রোববার, ২৩ নভেম্বর) হাজির করা হয়েছে। গুমের মামলা দুটি হলো টিএফআই এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন।

সেনা কর্মকর্তাদের গুম মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার সরোয়ার
পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের দুই মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার আইনজীবী পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যারিস্টার এম. সরোয়ার।

সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুমসহ চারটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। এছাড়া সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগে করা দুটি মামলার পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ (রোববার, ২৬ অক্টোবর) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানান।

১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এসময় তাদের জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে এবং গ্রেপ্তার দেখিয়ে কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না করলে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি: প্রসিকিউশন
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আগামীকালের (বুধবার, ২২ অক্টোবর) মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে আইন অনুযায়ী সংবাদমাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। জানান, আর যদি হাজির করা হয়, ট্রাইব্যুনাল তাদের জামিনও দিতে পারেন বা কারাগারেও প্রেরণ করতে পারেন। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে গণমাধ্যমকে এ কথা জানায় প্রসিকিউশন।

গুম মামলায় ১৫ সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে
গুম মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে এবং সেটির প্রাপ্তিস্বীকার কপি পেয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ১৫ সেনা কর্মকর্তার গ্রেপ্তারে বিষয়টি প্রসিকিউশনকে অফিসিয়ালি জানানো হয়নি, তাই এখনই এ ব্যাপারে মন্তব্য করতে চান না তিনি। এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে আটক সেনা কর্মকর্তার বিষয়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আইএসপিআর। আজ (শুক্রবার, ১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।