সিরিয়া
সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণে নিহত অন্তত ১৪

সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণে নিহত অন্তত ১৪

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত আরও ১১ জন।

সিরিয়ার ইদলিবে অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৪ জনের

সিরিয়ার ইদলিবে অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৪ জনের

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি অস্থায়ী অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার চেয়েও দীর্ঘস্থায়ী সংঘাতের পথে ইয়েমেন, শঙ্কা পূর্ণমাত্রার গৃহযুদ্ধের

সিরিয়ার চেয়েও দীর্ঘস্থায়ী সংঘাতের পথে ইয়েমেন, শঙ্কা পূর্ণমাত্রার গৃহযুদ্ধের

সিরিয়া যুদ্ধের চেয়েও দীর্ঘস্থায়ী সংঘাতের পথে ইয়েমেন। শঙ্কা আছে, ইয়েমেনি সরকার আর হুথিদের ঘাত-প্রতিঘাতে দেশটিতে আবারও শুরু হতে পারে পূর্ণমাত্রার গৃহযুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেন সরকারের সমর্থক সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা ইঙ্গিত করে, দীর্ঘ এবং ধ্বংসাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হুথি বিদ্রোহীরা। রাজধানী সানা দখল ছাড়াও সংঘাতের মূলে লোহিত সাগরের বাব-এল-মান্দেবের নিয়ন্ত্রণ নেয়া।

সিরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ; ড্রেসিংরুমের কোন্দল ভুলে পয়েন্টের লক্ষ্য

সিরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ; ড্রেসিংরুমের কোন্দল ভুলে পয়েন্টের লক্ষ্য

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের মূল পর্বে উঠতে এই ম্যাচের পয়েন্ট দু’দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হারের পর কোচদের অভ্যন্তরীণ কোন্দলকে ড্রেসিংরুমেই বন্দি করে ম্যাচে সব মনোযোগ দিতে ব্যস্ত কোচ থেকে খেলোয়াড়রা।

সিরিয়া পরমাণু কর্মসূচি: দেইর আল-জোরে চুল্লি নির্মাণের প্রমাণ পেল আইএইএ

সিরিয়া পরমাণু কর্মসূচি: দেইর আল-জোরে চুল্লি নির্মাণের প্রমাণ পেল আইএইএ

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে সিরিয়ার দেইর আল-জোর এলাকায় একটি পরমাণু চুল্লি নির্মাণ করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থার এক গোপনীয় প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিরিয়ায় মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদসহ ৯ জনের মৃত্যুদণ্ড

সিরিয়ায় মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদসহ ৯ জনের মৃত্যুদণ্ড

দামেস্কের একটি আদালত মঙ্গলবার সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবসহ সাবেক সরকারের ৯ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। গৃহযুদ্ধ চলাকালীন সংঘটিত অপরাধের দায়ে আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। দ্য ন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লন্ডনের স্কুলছাত্রী থেকে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রে; স্বামীর শাসনে কতটা প্রভাবশালী ছিলেন আসমা

লন্ডনের স্কুলছাত্রী থেকে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রে; স্বামীর শাসনে কতটা প্রভাবশালী ছিলেন আসমা

২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের পতন দেশটির ভেতরে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সিরীয়দের হতবাক করে দেয়। এর আগে ১৩ বছর ধরে আসাদ সরকারের সামরিক ও গোয়েন্দা সংস্থা নিজেদের দেশের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। এতে অন্তত পাঁচ লাখ মানুষ নিহত হন, অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।

সিরিয়ার বাফার জোন ও দক্ষিণ লেবাননে অভিযান; হিজবুল্লাহ সদস্যদের হত্যার দাবি ইসরাইলের

সিরিয়ার বাফার জোন ও দক্ষিণ লেবাননে অভিযান; হিজবুল্লাহ সদস্যদের হত্যার দাবি ইসরাইলের

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় নিরাপত্তা বলয় এবং দক্ষিণ লেবাননে পৃথক অভিযান চালিয়ে বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। গতকাল শনিবার এই অভিযানগুলো চালানো হয়।

সিরিয়ায় মার্কিন ঘাঁটি কাসরাকে ড্রোন হামলা; ইরাককে দায় দিচ্ছে দামেস্ক

সিরিয়ায় মার্কিন ঘাঁটি কাসরাকে ড্রোন হামলা; ইরাককে দায় দিচ্ছে দামেস্ক

ইরাক থেকে ছোড়া ড্রোন দিয়ে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন সিরিয়ার সহকারী প্রতিরক্ষামন্ত্রী সিপান হামো। তবে তিনি জানান, সিরীয় বাহিনী হামলাটি প্রতিহত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবানন থেকে ৮০ হাজার সিরীয় সীমান্ত অতিক্রম করেছে: ইউএনএইচসিআর

লেবানন থেকে ৮০ হাজার সিরীয় সীমান্ত অতিক্রম করেছে: ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের তথ্যমতে, চলমান ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ৮০ হাজাররেরও বেশি সিরীয় নাগরিক লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে।

সিরিয়ায় কুর্দি ও সরকারি সেনার মধ্যে ৪ দিনের নতুন যুদ্ধবিরতি

সিরিয়ায় কুর্দি ও সরকারি সেনার মধ্যে ৪ দিনের নতুন যুদ্ধবিরতি

সিরিয়ায় নতুন করে ৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এসডিএফ ও সরকারি সেনাবাহিনী। সংঘাত পরিহার করে এটি মেনে চলতে এরই মধ্যে সম্মতি জানিয়েছে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ ফোর্সের সদস্যরা। এদিকে, এসডিএফকে দামেস্কের প্রতিরক্ষামন্ত্রীর সহকারী পদের জন্য নাম জমার দেয়ার আহ্বান জানিয়েছে শারা প্রশাসন। কুর্দিদের প্রতি সমর্থন জানিয়ে তাদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ার কারাগার থেকে পালিয়ে যাওয়া ২০০ আসামিকে পুনরায় গ্রেপ্তার

সিরিয়ার কারাগার থেকে পালিয়ে যাওয়া ২০০ আসামিকে পুনরায় গ্রেপ্তার

সংঘাতের সময় সিরিয়ার কারাগার থেকে পালিয়ে যাওয়া আইএস সন্ত্রাসীদের মধ্যে কমপক্ষে ২০০ জনকে পুনরায় গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এছাড়া, রাক্কা শহরেও গোষ্ঠীটির সন্ত্রাসীদের ধরতে অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে, সিরিয়ার শান্তি স্থিতিশীলতার পক্ষে তুরস্কের সমর্থন আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার, তুরস্কের দিয়ারবাকির শহরে কুর্দিপন্থী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় । কুর্দিপন্থীদের পক্ষে বিক্ষোভ হয়েছে ইরাকেও।