সিন্ডিকেট
শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙতে একমত বাংলাদেশ–মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী

শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙতে একমত বাংলাদেশ–মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় আর কর্মী পাঠাবে না বাংলাদেশ। আগামী জুলাইয়ে ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরে আজ (মঙ্গলবার, ২৩ জুন) দুপুরে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মালয়েশিয়ার সিন্ডিকেট বন্ধ ও প্রবাসী শ্রমিকদের সুরক্ষার দাবিতে মানববন্ধন

মালয়েশিয়ার সিন্ডিকেট বন্ধ ও প্রবাসী শ্রমিকদের সুরক্ষার দাবিতে মানববন্ধন

মালয়েশিয়ায় অভিবাসন ব্যবস্থায় বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় সংস্কার এবং শ্রমিকদের শোষণকারী রিক্রুটমেন্ট সিন্ডিকেট বিলুপ্তিসহ ৬ দাবিতে মানববন্ধন করেছে মালয়েশিয়া ফেরত প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর উপলক্ষ্যে এসব সমস্যায় শীঘ্রই সমাধান চাওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কের পাশে পড়ে আছে শত শত চামড়া

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কের পাশে পড়ে আছে শত শত চামড়া

ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির পশুর চামড়া ক্রেতা না থাকা এবং ন্যায্য দাম না পাওয়ায় সড়কের পাশে শত শত চামড়া ফেলে রেখে চলে গেছেন ব্যবসায়ীরা। এতে করে বড় লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। মূলত, সিন্ডিকেটের কারণে চামড়ার ন্যায্য দাম মিলছে না বলে অভিযোগ তাদের।

সিন্ডিকেটের কবলে রাজধানীর কাঁচা চামড়া; ক্ষতির মুখে ব্যবসায়ীরা

সিন্ডিকেটের কবলে রাজধানীর কাঁচা চামড়া; ক্ষতির মুখে ব্যবসায়ীরা

সিন্ডিকেটের কবলে রাজধানীর কাঁচা চামড়া। বিদায় বছরের তুলনায় সরকারিভাবে চামড়ার দাম ২ টাকা বেশি নির্ধারিত হলেও তার প্রতিফলন নেই আড়তগুলোতে। কোরবানির দিনে চামড়ার দরের সূচক ছিলো নিম্নমুখী। এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে মৌসুমি ব্যবসায়ী ও মসজিদ-মাদ্রাসার কর্তৃপক্ষ। আড়তদাররা বলছেন আনুষঙ্গিক সব খরচ বাড়ায় ৬২ থেকে ৬৭ টাকা দরে প্রতি বর্গফুট চামড়া কেনা যাচ্ছে না।

এবার চাঁদা উঠছে ‘গরুপ্রতি’; টার্গেট ১৯৫ কোটি টাকা!

এবার চাঁদা উঠছে ‘গরুপ্রতি’; টার্গেট ১৯৫ কোটি টাকা!

কোরবানির পশুর হাটকে ঘিরে রাজধানীতে গড়ে উঠেছে নতুন চাঁদাবাজ সিন্ডিকেট। বদলে গেছে চাঁদা আদায়ের ধরনও। আগে ট্রাকপ্রতি চাঁদা নেয়া হলেও এখন আদায় করা হচ্ছে গরুপ্রতি। বিশেষ করে উত্তরা হাটে প্রতিটি গরুর জন্য খামারিদের গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন হাটে গড়ে পশুপ্রতি প্রায় দেড় হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এবার পশুর হাট ঘিরে প্রায় ১৯৫ কোটি টাকা চাঁদা সিন্ডিকেট সদস্যদের পকেটে যেতে পারে।

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির

দেশের বাজার অস্থিতিশীল থাকার পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এসব সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।’

ক্রীড়াক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না: আব্দুল আউয়াল মিন্টু

ক্রীড়াক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না: আব্দুল আউয়াল মিন্টু

ক্রীড়াক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আজ (শনিবার, ২ মে) বিকেল ৪টায় ফেনী খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে তিনি এ কথা বলেন।

ঢাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

ঢাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্য হ‌য়ে‌ছেন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের মা‌র্কেটিং বিভা‌গের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

সিন্ডিকেটের মাধ্যমে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: নাহিদ ইসলাম

সিন্ডিকেটের মাধ্যমে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: নাহিদ ইসলাম

জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে সরকার দাম বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ফেনীতে অসময়ের শিলাবৃষ্টি-সিন্ডিকেট দৌরাত্ম্য; আবাদ বাড়লেও লোকসানের ঝুঁকি

ফেনীতে অসময়ের শিলাবৃষ্টি-সিন্ডিকেট দৌরাত্ম্য; আবাদ বাড়লেও লোকসানের ঝুঁকি

অসময়ের শিলাবৃষ্টি ও জ্বালানি তেলের সংকটে পরিবহন সিন্ডিকেট ও দরপতনের কবলে পড়ে ফেনীতে ‘পুঁজি’ হারাতে বসেছেন তরমুজ চাষিরা। চলতি মৌসুমে তরমুজের আবাদ বাড়লেও চরম লোকসানের ঝুঁকিতে হতাশ বিনিয়োগকারীরা।

রাজধানীতে সিন্ডিকেটের কবলে ফুটপাত: নেপথ্যে রাজনৈতিক মদদ ও শতকোটি টাকার চাঁদাবাজি

রাজধানীতে সিন্ডিকেটের কবলে ফুটপাত: নেপথ্যে রাজনৈতিক মদদ ও শতকোটি টাকার চাঁদাবাজি

রাজধানীজুড়ে ভূমিখেকোর মতই সড়ক ও ফুটপাতের দখল বিভিন্ন সিন্ডিকেটের হাতে। আর দখলকারীদের আশ্রয় দিচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। প্রতিমাসে শতকোটি টাকার চাঁদাও উঠছে অবৈধভাবে বসানো দোকান থেকে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের স্বদিচ্ছাই উপহার দিতে পারে ফুটপাত দখলমুক্ত বাংলাদেশ। যদিও জড়িতদের তালিকা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস সরকারের।

বরগুনায় ডিজেলের কৃত্রিম সংকটে উপকূলীয় মৎস্যজীবীরা; আশ্বাসেও মিলছে না সমাধান

বরগুনায় ডিজেলের কৃত্রিম সংকটে উপকূলীয় মৎস্যজীবীরা; আশ্বাসেও মিলছে না সমাধান

বিশ্ববাজারে অস্থিরতার দোহাই দিয়ে বরগুনার পাথরঘাটায় সৃষ্টি হয়েছে ডিজেলের কৃত্রিম সংকট। জ্বালানি সংকটে নদীতে যেতে পারছে না দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের হাজারো জেলে। সিন্ডিকেটের কারসাজিতে ভয়াবহ সংকটে পড়েছে উপকূলীয় মৎস্যজীবীরা। জেলা প্রশাসন কঠোর ব্যবস্থার আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের।