
ডোনাল্ড ট্রাম্পের অসত্য বক্তব্যের এক দশক, সিএনএন ফ্যাক্ট-চেকারের বিশ্লেষণ
মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে টানা ১০ বছর তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন সিএনএনের খ্যাতনামা সাংবাদিক ড্যানিয়েল ডেল। ২০১৬ সালে টরন্টো স্টার থেকে শুরু করে সিএনএনে যুক্ত হওয়া পর্যন্ত ডেলের করা এসব তথ্য যাচাইয়ের প্রতিবেদন আন্তর্জাতিকভাবে আলোচিত হয়ে আসছে। এক বিশ্লেষণে তিনি ট্রাম্পের ভুল তথ্য ছড়ানোর রাজনৈতিক আচরণ ও কৌশল সম্পর্কে ১৫টি প্রধান দিক তুলে ধরেছেন।

প্রেস পাস ফেরত পেলেও শেষ হয়নি ট্রাম্পের মিডিয়া নিষেধাজ্ঞা মামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হোয়াইট হাউসে নিষিদ্ধ হওয়া তিন শীর্ষ সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এমএস নাও আদালতের আদেশে তাদের প্রবেশাধিকার ফিরে পেয়েছে। তবে বিচারক সাময়িক স্থগিতাদেশ দিলেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলোর আইনি লড়াই এখনই শেষ হচ্ছে না। এই মামলার পরবর্তী ধাপ ও আইনি জটিলতা নিয়ে রয়টার্সের প্রতিবেদনে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউসে তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত মার্কিন আদালতের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হোয়াইট হাউসে নিষিদ্ধ হওয়া তিন শীর্ষ গণমাধ্যম—সিএনএন, পলিটিকো ও এমএস নাও-এর প্রবেশাধিকার অবিলম্বে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। প্রাথমিক পর্যবেক্ষণে প্রেসিডেন্ট ট্রাম্পের এই আদেশ ‘সাংবিধানিক প্রক্রিয়া লঙ্ঘনের শামিল’ বলে মন্তব্য করে আগামী ১৪ দিনের জন্য সাংবাদিকদের সাময়িক প্রবেশাধিকার ফেরানোর রায় দেয়া হয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসে ৩ গণমাধ্যম নিষিদ্ধ, ট্রাম্পের যৌথ কাভারেজ স্থগিত করলো নেটওয়ার্কগুলো
সিএনএন, পলিটিকো ও এমএস নাও এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সম্প্রচার বা পুল কাভারেজ স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান টেলিভিশন নেটওয়ার্ক। এর ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ট্রাম্পের নিউ ইয়র্ক আগমন কিংবা এয়ার ফোর্স ওয়ানে ওঠার কোনো ফুটেজ বা সরাসরি সম্প্রচার দেখা যায়নি।

এআইয়ের ভুলে চীনের সঙ্গে প্রায় যুদ্ধে জড়াতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র: সিএনএন
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে আংশিকভাবে প্রকাশিত একটি ভুল প্রতিবেদনের কারণে চীনের সঙ্গে প্রায় যুদ্ধে জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি সিএনএন প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, এআই নির্মিত ভুয়া প্রতিবেদনের কারণে মধ্যপ্রাচ্যে একটি চীনা জাহাজে হামলা চালাতে প্রায় উদ্যত হয়েছিল মার্কিন সামরিক বাহিনী।

ইরান যুদ্ধে কূটনৈতিকভাবে জয়ী চীন
সিএনএনের প্রতিবেদন
ওয়াশিংটন বা তেহরান নয়, ইরান যুদ্ধে কূটনৈতিকভাবে চীন জয়ী হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। কয়েকজন বিশ্লেষকের বরাতে গণমাধ্যমটি বলছে, ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চ থেকে পিছিয়ে পড়ায় নতুন শক্তি হিসেবে নিজেদের মেলে ধরেছে শি জিনপিং প্রশাসন। এছাড়াও, হরমুজ স্থবিরতার সময়েও নিজেদের বিপুল তেলের মজুত ও পরিবেশবান্ধব প্রযুক্তির মিশিলে সংকট ভালোভাবে সামাল দিয়েছে বেইজিং।

আবার শুরু যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সিএনএন
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আবার শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। এছাড়া, এক সপ্তাহের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা নিয়ে ইরানের সঙ্গে সৃষ্ট জটিলতা সামলে নিয়েছেন বলে এবিসি নিউজকে জানান ট্রাম্প। তার দাবি, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে ইসরাইল-হিজবুল্লাহ। যদিও পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির বিষয়ে সিএনএনের প্রতিবেদনকে ট্রাম্পের চ্যালেঞ্জ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে সিএনএনের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করেছেন ট্রাম্প। সম্ভাব্য চুক্তিতে তেহরানের পারমাণবিক কর্মসূচির কোনো উল্লেখ নেই- সিএনএনের এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের।

‘ডুবে যাওয়া সেই রুশ জাহাজ ছিলো পারমাণবিক চুল্লি’
প্রায় দুই বছর আগে স্পেন উপকূলের কাছে ডুবে যাওয়া উরসা মেজর নামের রুশ জাহাজটি গোপনে সাবমেরিনের জন্য পারমাণবিক চুল্লি বহন করছিলো। স্পার্টা-৩ নামেও পরিচিত জাহাজটির গন্তব্য ছিলো উত্তর কোরিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তদন্ত প্রতিবেদন অনুসারে, রহস্যজনকভাবে জাহাজটি ডুবে যাওয়ার দিন এ অঞ্চলে চারটি একই ধরনের ভূমিকম্পের সংকেত শনাক্ত করা হয়।

সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের জীবনাবসান
টেলিভিশনে ২৪ ঘণ্টার সংবাদ প্রচারের ধারা চালু করে বিশ্বজুড়ে বিপ্লব ঘটিয়েছিলেন টেড টার্নার। ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) নামের সেই মার্কিন সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা টেড টার্নার ৮৭ বছর বয়সে মারা গেছেন। সিএনএন কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সিএনএনকে ‘নির্বোধ’, নিউ ইয়র্ক টাইমসকে ‘দেশদ্রোহী’ বললেন ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন-এর ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিএনএন-কে ‘নির্বোধ’ (স্টুপিড) বলে অভিহিত করেছেন এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘দেশদ্রোহী’ (সেডিশাস) বলে দাবি করেছেন। আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গোপনে পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে চীন— সিএনএনের প্রতিবেদন
সিচুয়ান প্রদেশে গোপনে পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে চীন। উপগ্রহচিত্র এবং সরকারি নথি পর্যালোচনার মাধ্যমে সিএনএন-এর অনুসন্ধানী প্রতিবেদনে ওঠে এসেছে এ তথ্য। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ উৎপাদনে ব্যবহৃত অবকাঠামোর আলামত পাওয়া গেছে। এ অবস্থায় চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে একটি চুক্তির বিষয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা জোরালো হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।