
ইরানের হামলায় ইসরাইলি তেল শোধনাগারে আগুন
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের উত্তরাঞ্চলীয় শিল্পাঞ্চলে আঘাত হেনেছে। এর ফলে সেখানে থাকা একটি তেল শোধনাগারে আগুন ছড়িয়ে পড়েছে।

পৃষ্ঠপোষকতার অভাবে গৌরব হারাচ্ছে বগুড়ার বিসিক শিল্পাঞ্চল
দিন দিন গৌরব হারাচ্ছে বগুড়ার বিসিক শিল্পাঞ্চল। এক সময় এ শিল্পাঞ্চলে দেশের কৃষি যন্ত্রাংশের ৮০ ভাগ তৈরি হতো। এ শিল্পাঞ্চল থেকেই ভারত ও নেপালসহ বিভিন্ন দেশে রপ্তানি হতো নানা যন্ত্রাংশ। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় এখন অনেকটায় মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় এ শিল্পাঞ্চল। ব্যবসায়ীরা বলছেন, পৃষ্ঠপোষকতা, পুঁজি ও স্থান সংকুলান না হওয়ায় এগোতে পারছেন না তারা।

ইসরাইলের শিল্পাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক অগ্নিকাণ্ড
দক্ষিণ ইসরাইলের নিয়োত হোভাভ শিল্পাঞ্চলে একটি কারখানায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলায় ক্ষতিগ্রস্ত কারখানাটির বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে রাসায়নিক মজুত ইউনিট সিলগালার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে রাখতে উদ্ধারকর্মীরা কাজ করছেন। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যেসব এলাকায় আজও ব্যাংক খোলা, জেনে নিন লেনদেনের সময়সূচি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে (Ready-made Garment Industry) কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে আজও (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম (Banking Activities) চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের (Bangladesh Bank) বিশেষ নির্দেশনা অনুযায়ী, রপ্তানি বিল সংক্রান্ত কাজ সচল রাখতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদের আগে ১৯ মার্চ খোলা থাকছে যেসব ব্যাংক: জেনে নিন শিল্পাঞ্চলের শাখা ও সময়সূচি
পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট শ্রমিকদের বেতন-ভাতা (Salary and allowances) পরিশোধের সুবিধার্থে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম (Banking activities) চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের (Bangladesh Bank) নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কিছু শাখা স্বল্পসংখ্যক জনবল দিয়ে খোলা রাখা হবে।

আশুলিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, এলাকাজুড়ে উত্তেজনা
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা সংগঠিতভাবে এ হামলা চালায়।

এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হবে: প্রেস সচিব
এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। আজ (শনিবার, ২৮ জুন) খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

‘এলএনজি আমদানি বাড়িয়েও কাটছে না গ্যাস সংকট’
কয়েক মাস ধরে লাইনে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশে গ্যাসের ঘাটতি মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ‘এলএনজি’ আমদানি বাড়িয়েও কাটছে না সংকট। বিশেষ করে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে। এতে রপ্তানি কমে যাওয়ায় তার প্রভাব পড়েছে সমগ্র অর্থনীতিতে।

শিল্পাঞ্চলে গ্যাস সংকটের অভিযোগের সত্যতা মিলেছে: ফাওজুল কবির
শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকটের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ (শনিবার, ৩১ মে) সন্ধ্যার মধ্যেই সরকার গ্যাস সরবরাহ স্বাভাবিকের চেষ্টা করছে বলেও জানান তিনি।

শিল্পাঞ্চলে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে: আইজিপি
শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, 'বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এইখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে তারা সংক্ষুব্ধ, সেজন্য অনেকেই অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।'

'নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে নির্বাচন দিতে হবে'
একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, যেন আগের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়। আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) দুপুরে গাজীপুরের ভবানিপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

চাহিদা বেড়েছে তৈরি পোশাকের, নভেম্বর পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি ৬.৫%
রেকর্ড রপ্তানি আয়ের প্রত্যাশা
বড়দিন, নতুন বছর, শীত মৌসুম ঘিরে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের। ইপিবির সবশেষ তথ্য বলছে, গেল বছরের তুলনায় এই নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশ। শুধু নভেম্বরেই প্রবৃদ্ধি ১৬ শতাংশের বেশি। আগামীতে রেকর্ড রপ্তানি আয়ের প্রত্যাশা রপ্তানিকারকদের। অস্থিরতার মাঝেও রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি দেশের জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা।