
অবরুদ্ধের ১২ ঘণ্টা পর মুক্ত ভিসি; শাকসু নির্বাচনের দাবিতে আজ দিনভর কর্মসূচি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশকে কেন্দ্র করে অবরুদ্ধ শাবি উপাচার্য (ভিসি), রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনে অবস্থান করা শিক্ষকরা প্রায় ১২ ঘণ্টা পর মুক্ত হলেন।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কাল দেশব্যাপী ছাত্রশিবিরের বিক্ষোভ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন বন্ধের প্রতিবাদের আগামীকাল (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দেশব্যাপী ও মহানগরের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। এসময় নির্ধারিত সময় শাকসু অনুষ্ঠিত না হলে লাগাতার কর্মসূচির মাধ্যমে দেশ অচলেরও হুঁশিয়ারি দেয় শিবির নেতারা।

দলীয় প্রভাবে শাকসু নির্বাচন বন্ধ করলে কঠোর কর্মসূচি: শিবির সভাপতি
দলীয় প্রভাব খাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন বন্ধ করলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সেই বক্তব্যে এমন হুঁশিয়ারি বার্তা দেয়া হয়।

শাকসু নির্বাচন স্থগিত
চার সপ্তাহের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, দুপুরে আদেশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ। দুপুর দুইটায় আদেশ দিবেন হাইকোর্ট।

ঢাবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৪ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানুয়ারিতে অনুষ্ঠিত হবে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের সময় পিছিয়েছে। আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে ২০২৬ সালের ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

তফসিল ঘোষণার আগেই শাকসুর চার নির্বাচন কমিশনারের পদত্যাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি ৪ জন নির্বাচন কমিশনার। এর আগে, গত ২৭ অক্টোবর ১৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অপ্রীতিকর পরিস্থিতিতে শাকসু নির্বাচন বন্ধের হুঁশিয়ারি উপাচার্যের; ১২ অক্টোবর রোডম্যাপ ঘোষণা
অবশেষে হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন। আগামী রোববার (১২ অক্টোবর) নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে নির্বাচন হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। এদিকে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে রয়েছে সংশয়।

পুলিশি হামলার প্রতিবাদে সাস্টে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কর্মসূচি পালন করেন।

শাবিপ্রবি ছাত্রাবাস এলাকায় ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক খুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রাবাস সংলগ্ন বড়গুল এলাকায় ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক খুন হয়েছেন। আজ (বুধবার, ১৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।