প্রেস সচিব বলেন, ‘উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান, তারা দেশের জন্য কাজ করেছেন, তারা এখানেই থাকবেন এবং সরকারের বাইরে থেকেও দেশের জন্য কাজ করে যাবেন।’
গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার শপথ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে যাবেন উপদেষ্টারা। তাদের বাসায় পৌঁছে দেয়া হবে পতাকা ছাড়া গাড়িতে।’
আরও পড়ুন:
এসময় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনকে ইতিহাসের ‘সেরা নির্বাচন’ অভিহিত করে তিনি বলেন, ‘গুমের শিকার ও জুলাই অভ্যুত্থানের নেতারা থাকায় এ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের সেরা বিরোধী দল হয়েছে।’
তিনি বলেন, ‘ঐতিহাসিক ও সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসারসহ সব বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছেন। ভোটগ্রহণকালে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে বসে বডিওর্ন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে ১৭টি কেন্দ্রে কথা বলেছেন।’




