আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে পৃথকভাবে এ শুভেচ্ছা জানানো হয়।
দেশে গণতন্ত্রের পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তার নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা। এছাড়া মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনাও করেন তারা।
আরও পড়ুন:
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন প্রমুখ।





