Recent event

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব রকমের সহায়তার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার | এখন টিভি
0

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সাধ্যমত সব রকমের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে চীনা প্রেসিডেন্ট। নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

আজ (রোববার, ৩০ মার্চ) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, 'ঐতিহাসিক এই সফর ফলপ্রসূ হয়েছে।'

এসময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, 'আনেয়ারায় চায়না ইকোনমিক জোনে ৩০টা চীনা কেম্পানি ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া মোংলা পোর্টে আরেকটা ইকোনমিক জোন করার আগ্রহ দেখিয়েছে চীন।'

এসএস