Recent event

রংপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াত প্রার্থী মো. রায়হান সিরাজী

জামায়াত প্রার্থী মো. রায়হান সিরাজী
জামায়াত প্রার্থী মো. রায়হান সিরাজী | ছবি: সংগৃহীত
0

রংপুর-১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

রংপুর-১ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ০৮৮। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮২৯ জন। আর নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৩৯৪ জন। আর হিজরা ভোটার ৪ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ক্লিক করুন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: রংপুর-১
প্রার্থীর নাম দল / প্রতীক প্রাপ্ত ভোট
মো. রায়হান সিরাজী (বিজয়ী) জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) ১,৪৫,০৮৮
মো. মোকাররম হোসেন সুজন বিএনপি (ধানের শীষ) ৬৯,৪০৭

ভোটার বিন্যাস: রংপুর-১ (গঙ্গাচড়া)
পুরুষ ভোটার নারী ভোটার হিজড়া ভোটার মোট ভোটার
১,৮৮,৮২৯ জন ১,৮৬,৩৯৪ জন ৪ জন ৩,৭৫,২২৭ জন

ইএ