
রাষ্ট্রপতিকে অভিনন্দন: ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদারের আহ্বান শি জিনপিংয়ের
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে তার সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। আজ (সোমবার, ২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁও যাবেন এবং সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফিরবেন। রাষ্ট্রপতির সফর ঘিরে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। আজ (সোমবার, ২৪ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম কার্যদিবস, গার্ড অব অনারে বরণ
দায়িত্ব গ্রহনের পর নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনে প্রথম কার্যদিবস আজ (রোববার, ২৩ আগস্ট)। এ দিন বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী একটি দল রাষ্ট্রপতিকে বরণ করে নেয়।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে দেশটি।

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে কার্যভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনকে শূন্য ঘোষণা করা হয়েছে। আজ (শনিবার, ২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি মির্জা ফখরুল সফলভাবে তার মেয়াদ পূর্ণ বরবেন বলে আস্থা প্রকাশ করেন।
-320x167.webp)
রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান।

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে ইসির প্রজ্ঞাপন জারি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) প্রজ্ঞাপনে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন মুহাম্মদ ইউনূস
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।