মার্কিন সেনা
ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা ছাড়ালো ৬০০

ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা ছাড়ালো ৬০০

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা ৬০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে সিএনএন। যুদ্ধের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতার অভাবের প্রশ্ন ওঠার পর পেন্টাগন তাদের যুদ্ধাহতদের ডেটাবেজ হালনাগাদ করেছে। এতে নতুন করে ১৪০ জনের বেশি আহত সেনার তথ্য যুক্ত হয়েছে, যা মোট সংখ্যাকে ৬২৪ জনে নিয়ে গেছে। একই সঙ্গে গত সপ্তাহে ইরানি হামলায় নিহত চার সেনার তথ্যও পুনরায় ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিএনএনের বরাত দিয়ে দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধে নিহত ৪ মার্কিন সেনার কফিন গ্রহণ করলেন ট্রাম্প

ইরান যুদ্ধে নিহত ৪ মার্কিন সেনার কফিন গ্রহণ করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় নিহত চার মার্কিন সেনার মরদেহ দেশে ফিরেছে। আজ বুধবার (২২ জুলাই) মার্কিন পতাকায় মোড়ানো কফিনে তাদের মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আনুষ্ঠানিকতা ‘সম্মানজনক হস্তান্তর’ (ডিগনিফাইড ট্রান্সফার) নামে পরিচিত। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা, নিখোঁজ ১

জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা, নিখোঁজ ১

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই মার্কিন সেনা। এখনো নিখোঁজ একজন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের সম্পর্ক সামরিক থেকে অর্থনৈতিক দিকে মোড় নিচ্ছে। দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে আঞ্চলিক গোষ্ঠীর নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছে ইরাক। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ চেয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। এদিকে ট্রাম্প জানান, ইরাক তার ভালোবাসার দেশ। দেশটি থেকে অনেক জ্বালানি তেল আহরণ করবে যুক্তরাষ্ট্র।

ইরান সংকট: খার্গ দ্বীপ দখল করলে কী পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের

ইরান সংকট: খার্গ দ্বীপ দখল করলে কী পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের

রয়টার্সের বিশ্লেষণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল অবকাঠামো কেন্দ্র খার্গ দ্বীপ দখলে নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী দ্রুত এই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারলেও এর ফলে সেখানে অবস্থানরত সেনারা চরম ঝুঁকির মুখে পড়বেন এবং যুদ্ধ শেষ হওয়ার বদলে আরও দীর্ঘায়িত হতে পারে। রয়টার্সের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পোল্যান্ডে সেনা মোতায়েন; ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট নাওরোকি

পোল্যান্ডে সেনা মোতায়েন; ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট নাওরোকি

পোল্যান্ডে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নাওরোকি। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি দুই দেশের মধ্যকার সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তিনি এই ধন্যবাদ জানান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ঘোষণা ট্রাম্পের

ইউরোপের দেশ পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) এক আকস্মিক ঘোষণায় তিনি এ তথ্য জানান। এর মাত্র এক সপ্তাহ আগেই পেন্টাগন পোল্যান্ডে ৪ হাজার সেনা পাঠানোর একটি পরিকল্পিত কর্মসূচি হঠাৎ বাতিল করেছিল। এর আগে ট্রাম্প প্রশাসন জার্মানি থেকে ৫ হাজার সেনা সরিয়ে নেয়ার কথা বলেছিল এবং ইউরোপে আরও সেনা কমানোর ইঙ্গিত দিয়েছিল। সেই অবস্থান থেকে সরে এসে নতুন করে এই সেনা বাড়ানোর সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে। এক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জার্মানি থেকে আরও মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

জার্মানি থেকে আরও মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

জার্মানি থেকে মার্কিন সেনার সংখ্যা আরও কমানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ওয়াশিংটনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি আগে থেকেই অনুমান করেছিল বার্লিন। এদিকে, সিদ্ধান্তের বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে ন্যাটো।

জার্মানি থেকে সেনা কমানোর হুমকি ট্রাম্পের; ন্যাটো মিত্রদের সঙ্গে বাড়ছে বিরোধ

জার্মানি থেকে সেনা কমানোর হুমকি ট্রাম্পের; ন্যাটো মিত্রদের সঙ্গে বাড়ছে বিরোধ

ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস সঙ্গে উত্তেজনার জেরে দেশটিতে মোতায়েন থাকা মার্কিন সেনাসংখ্যা কমিয়ে আনার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন ‘জার্মানিতে সম্ভাব্য সেনা হ্রাসের বিষয়টি খতিয়ে দেখছে ও পর্যালোচনা করছে’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধে ৪১৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন

ইরান যুদ্ধে ৪১৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ৪১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেয়া এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য  উঠেছে।

ইরানে উদ্ধার অভিযান; আটকে পড়া দুটি সি-১৩০ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

ইরানে উদ্ধার অভিযান; আটকে পড়া দুটি সি-১৩০ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু’কে উদ্ধারে চালানো অভিযানে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের দুটি পরিবহন বিমান বিকল হয়ে আটকে পড়ে। পরে এগুলো যাতে ইরানের হাতে না পড়ে, সে জন্য বিমান দুটি ধ্বংস করে যুক্তরাষ্ট্র। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার এটাই সময়: আব্বাস আরাঘচি

সৌদি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার এটাই সময়: আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবকে দেশটি থেকে এখনই মার্কিন সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। খবর বিবিসির।