
মানবপাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানবপাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার “জিরো টলারেন্স” নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’

আন্তর্জাতিক মানবপাচার নেটওয়ার্কের মূলহোতা ‘লেংগা ছৈয়দুল হক’ আটক
আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা হিসেবে পরিচিত টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী কচ্ছপিয়া এলাকার বাসিন্দা ছৈয়দুল হক প্রকাশ লেংগাকে আটক করেছে রামু থানা পুলিশ।

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার ৫০, আটক ৯
টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সমুদ্রে ট্রলারডুবি: অভিযুক্ত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক
আন্দামান দ্বীপপুঞ্জের গভীর সাগরে ট্রলারডুবির ঘটনায় অভিযুক্ত টেকনাফের সাবরাং এলাকার শীর্ষ মানবপাচারকারী শাকের মিয়া ওরফে শাকের মাঝিকে (৪২) আটক করেছে পুলিশ।

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি। আজ (বুধবার, ২২ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
রাজধানীর পল্টন থানার মানবপাচার আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডের এ আদেশ দেন।

মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন চৌধুরী
বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

মালয়েশিয়ায় অবৈধ পথে প্রবেশ সন্দেহে ১৯ বাংলাদেশি আটক
কুয়ালালামপুরের কুচাই লামা এলাকায় একটি আবাসিক ভবনকে আস্তানা ও ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন। এসময় ১৯ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

মানবপাচারের নতুন রুট নেপাল; ৩৫টি চক্র শনাক্ত!
কানাডায় পাঠানোর কথা বলে ১২ লাখ টাকার চুক্তিতে নেয়া হচ্ছে মানবপাচারের তৃতীয় রুট হিসেবে বিবেচিত নেপালে। এমন প্রলোভনে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। ঢাকার অপরাধ তদন্ত বিভাগ বলছে, ইতালি কিংবা কানাডা যাওয়ার জন্য লিবিয়ার মতো আলজেরিয়া, মঙ্গোলিয়াসহ মানবপাচারের নতুন রুটের খোঁজ পাচ্ছে তারা। শনাক্ত করা হয়েছে অন্তত ৩৫টি চক্র।

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া অনুমোদন
মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে কঠোর আইনী ব্যবস্থা নিশ্চিত করতে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

দূতাবাস না থাকলেও শ্রমিক যাচ্ছে মঙ্গোলিয়ায়; উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের
বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতায় নেই কোনো কনস্যুলার সেবা কেন্দ্র বা বাংলাদেশ দূতাবাস। এছাড়া মানবপাচার ঝুঁকির তালিকায় আছে দেশটির নাম। রয়েছে শীতকালে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার মতো বিরূপ আবহাওয়া। নানামুখী এসব সংকট সত্ত্বেও মঙ্গোলিয়ায় শ্রমিক পাঠানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনায় করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বলছেন, পরিকল্পনা ছাড়াই কর্মী পাঠালে নিরাপত্তা ঝুঁকিসহ তৈরি হতে পারে নানা সংকট।