মশা
মশা নিধনে দেশিয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে স্থানীয় সরকারমন্ত্রীর আহ্বান

মশা নিধনে দেশিয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে স্থানীয় সরকারমন্ত্রীর আহ্বান

মশা নিধনে দেশিয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি করপোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না।

মশানিরোধক নেট কোথায় পাবেন ও খরচ কেমন? জেনে নিন বাজারদর

মশানিরোধক নেট কোথায় পাবেন ও খরচ কেমন? জেনে নিন বাজারদর

দিন দিন ডেঙ্গু ও মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কয়েল, ক্ষতিকর অ্যারোসল স্প্রে কিংবা ইলেকট্রিক ব্যাটের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ‘ইনসেক্ট শিল্ড’ বা মশানিরোধক নেট (Insect shield or mosquito net)। এই আধুনিক নেটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব (Eco-friendly) এবং এতে কোনো রাসায়নিকের ঝুঁকি নেই। ঘরে আলো-বাতাস চলাচলে কোনো বাধা না দিয়েই এটি মশা, মাছি ও ক্ষতিকর ইঁদুরের প্রবেশ শতভাগ ঠেকিয়ে দেয়।

মশার অত্যাচারে অতিষ্ঠ জনজীবন; চাঁদপুরে ডেঙ্গু মহামারির আতঙ্ক

মশার অত্যাচারে অতিষ্ঠ জনজীবন; চাঁদপুরে ডেঙ্গু মহামারির আতঙ্ক

চাঁদপুরে মশার অত্যাচারে অতিষ্ঠ জনজীবন। কামড় থেকে বাঁচতে রাতের পাশাপাশি দিনেও মশারির আশ্রয় নিচ্ছে অনেকে। মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষায় মহামারি আকার ধারণ করতে পারে ডেঙ্গু।

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ; ঝুঁকিপূর্ণ ৭ এলাকা চিহ্নিত

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ; ঝুঁকিপূর্ণ ৭ এলাকা চিহ্নিত

ঝালকাঠিতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবেলায় জেলা শহরের ৭টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে নেয়া হবে আইনগত ব্যবস্থা: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে নেয়া হবে আইনগত ব্যবস্থা: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, যারা নিজেদের বসতবাড়ি বা খালি জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন না, মশার প্রজননস্থল তৈরি হতে দেবেন; তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীতে ম্যালেরিয়া ছড়ানোর শঙ্কা; তিন মাসেই আক্রান্ত ৪৬০

রাজধানীতে ম্যালেরিয়া ছড়ানোর শঙ্কা; তিন মাসেই আক্রান্ত ৪৬০

২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য থাকলেও নতুন করে চোখ রাঙাচ্ছে এর সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর প্রথম তিন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ৪৬০ জন। গেলো বছর আক্রান্ত ছিলো ১০ হাজারের বেশি, মৃত্যু হয় ১৬ জনের। জীবাণুবাহী অ্যানোফিলিসকে পার্বত্য অঞ্চলের মশা মনে করা হলেও তা খোদ রাজধানীতে দেখা যাচ্ছে। রাজধানীতে এ রোগের বিস্তার শুরু হলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।

মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন; সাভারে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন; সাভারে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

সাভারে যেন নতুন আতঙ্কের নাম মশা। দিন-রাতের ব্যবধান না মেনেই বাড়ছে মশার উপদ্রব। এতে একদিকে যেমন বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার ঝুঁকি, অন্যদিকে দুর্ভোগে পড়েছেন সাভারবাসী। এ অবস্থা মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

মাসের ব্যবধানে মশার ঘনত্ব বেড়েছে ৪০ শতাংশ, দুর্ভোগে জনজীবন

মাসের ব্যবধানে মশার ঘনত্ব বেড়েছে ৪০ শতাংশ, দুর্ভোগে জনজীবন

রাজধানীতে মশার প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে। দিনের বেলায়ও মশার কামড় থেকে রেহাই মিলছে না, যা রাতে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গবেষণায় দেখা গেছে, গত এক মাসে মশার ঘনত্ব ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের উদ্যোগে নিয়মিতই চালানো হয় ফগিং কার্যক্রম। তবে, এতে মশার উপদ্রব কমছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।

মশা-মাছির যম এই ৬টি গাছ: কয়েল ছাড়াই ঘর রাখুন নিরাপদ ও সতেজ

মশা-মাছির যম এই ৬টি গাছ: কয়েল ছাড়াই ঘর রাখুন নিরাপদ ও সতেজ

গরম পড়ার সাথে সাথেই রাজধানীসহ সারাদেশে মশা-মাছির উপদ্রব (Mosquito and Fly Infestation) ভয়াবহভাবে বেড়ে গেছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেকেই কয়েল বা কেমিক্যাল স্প্রে ব্যবহার করি, যা আমাদের ফুসফুস ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশু ও শ্বাসকষ্টের রোগীদের জন্য এটি দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ। এই সমস্যার এক চমৎকার প্রাকৃতিক সমাধান (Natural Solution) হতে পারে নির্দিষ্ট কিছু ইনডোর প্ল্যান্ট বা ইনডোর গাছ।

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় মশার আতঙ্ক; বাড়তি নজরদারির তাগিদ

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় মশার আতঙ্ক; বাড়তি নজরদারির তাগিদ

ঈদ ঘিরে কিছুদিন পরই ঢাকা ছাড়তে শুরু করবে নগরবাসী। আর এই সময়েই বাসাবাড়ি এবং রাস্তায় জমে থাকা পানি আর আবর্জনা হয়ে উঠবে মশার অভয়ারণ্য, যা ছুটি শেষে ফেরা নগরবাসীর জন্য ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সিটি করপোরেশনের বাড়তি নজরদারি আর ফেরার পর প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতাই হতে পারে একমাত্র সমাধান, বলছেন বিশেষজ্ঞরা।

মশা নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

রাজধানীতে ক্রমবর্ধমান মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রতিদিন তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে কার্যক্রমকে আরও জোরদার করতে বিশেষ কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মশার যন্ত্রণা থেকে দ্রুত নগরবাসীকে স্বস্তি দিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় মশার অসহ্য যন্ত্রণা থেকে নগরকে মুক্ত করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।