
দেশে কোনোরকমের মব কালচার আর থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময় দাবি আদায়ে মহাসড়ক-সড়ক অবরোধ করার যে প্রবণতা দেখা গিয়েছে, তা বর্তমান সরকার ‘অ্যালাও’ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলাদেশে কোনোরকমের মব কালচার আর থাকবে না।’

মব ভায়োলেন্স ও রাস্তা বন্ধ করার দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
মব ভায়োলেন্স ও রাস্তা বন্ধ করার দিন শেষ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে মবের কালচার তৈরি করছে: ছাত্রদল সভাপতি
ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে মবের কালচার তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া ছাত্রদল প্রতিহত করা শুরু করলে মবকারীরা কেউ-ই কোনো ক্যাম্পাসে টিকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে জানান তিনি।

‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতে বাউলদের ওপর মব চালানো হচ্ছে’
একটি পক্ষ অন্তর্বর্তী সরকারকে উৎখাতে বাউলদের ওপর মব চালিয়ে ইস্যু তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে বাউলদের ওপর ধারাবাহিক হামলা এবং আবুল সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ ও বিচারগানের আসরে তিনি এ মন্তব্য করেন।

ভেঙে দাও, গুঁড়িয়ে দাও—এটা গণতন্ত্র নয়: মির্জা ফখরুল
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ‘মব ভায়োলেন্স’ (উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা) থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের প্রধানতম কথা হচ্ছে, অন্যের মত সহ্য করতে হবে। আমি কথা বলব, আপনার কথা সহ্য করব না, পিটিয়ে দেব, মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ জড়ো করে বলব, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, তাকে মেরে ফেলো পিটিয়ে’—এটা গণতন্ত্র নয়।

নেপালজুড়ে মব আতঙ্ক, সেনাবাহিনীর কঠোর অবস্থানের হুঁশিয়ারি
কাঠমান্ডুসহ নেপালজুড়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে সেনাবাহিনী। মৃত্যুর মিছিল, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। কেপি শর্মা অলির পদত্যাগের পর আন্দোলন শান্ত করার দায়িত্ব এখন সেনাদের কাঁধে। দেশজুড়ে কারফিউ জারি করে সেনাবাহিনী জানিয়েছে, মবের নামে লুটপাট, ভাঙচুর কিংবা হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভয়ভীতি ও মব সৃষ্টি করে নগদ অর্থ ও চেক নেয়ার অভিযোগ ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালকের
ভয়ভীতি এবং মব সৃষ্টির মাধ্যমে নগদ অর্থ ও ২০০ কোটি টাকার চেক হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক ড. শেখ গোলাম মোস্তফা।

অন্তর্বর্তী সরকারের ১ বছর; প্রত্যাশা পূরণের নাকি ব্যর্থতার?
গণঅভ্যুত্থান পরবর্তী ঘটনাবহুল এক বছর পার করলো অন্তর্বর্তী সরকার। নানা ষড়যন্ত্র আর দাবি-আন্দোলনের মুখে কতটা অর্জন তাদের? সরকারের পক্ষে সফলতার গল্প তুলে ধরা হলেও রাজনৈতিক দলগুলোর মন্তব্য, আশার ঝুলি পূর্ণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আর বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটানোর পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দেয়াই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ।

নির্বাচনে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী, মব আগের চেয়ে কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মবের তৎপরতা আগের তুলনায় কমেছে। যদিও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, তবে সরকার অব্যাহত চেষ্টা করে যাচ্ছে। আজ (সোমবার, ৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিশৃঙ্খলা ও মব সৃষ্টি করায় টঙ্গীতে নিখোঁজ নারীর উদ্ধার অভিযান স্থগিত
বিশৃঙ্খলা ও মব সৃষ্টি করায় টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করেছে ফায়ার সার্ভিস। আজ (সোমবার, ২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার পর অভিযান স্থগিতের কথা জানানো হয়। এদিন সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন। তবে, উৎসুক জনতার ভিড়ে দিনভর ব্যাহত হয় উদ্ধার কাজ।

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কারণে সারাদেশে মব হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।