স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ড পুনরায় তদন্ত করা হবে। প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘পুলিশের বদলির ক্ষেত্রে পক্ষপাত না করে, লটারির মাধ্যমে রদবদল করা হবে। খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। রাজনৈতিক ব্যক্তি কিংবা দলের কেউ পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবেন না।’
মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করবো। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না, আমরা সেটা খতিয়ে দেখবো। আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব।’
আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমার জানা মতে দশ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার হবে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



