এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাত ইরান বেছে নেয়নি; বরং যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘এটি আমাদের পছন্দের যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইল আমাদের ওপর এটি চাপিয়ে দিয়েছে।’ তিনি এই সংঘাতকে ‘উসকানিহীন, অযৌক্তিক ও অবৈধ’ বলে আখ্যা দেন। আরাঘচি বলেন, ‘ইরানের পাল্টা সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, স্থাপনা ও সম্পদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।’





