
জ্বলছে মণিপুর: জাতিগত সহিংসতা নিরসনে সরকারের ভূমিকায় প্রশ্ন
কয়েক মাস শান্ত থাকার পর আবারও জ্বলে উঠেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। মানুষের মনে একটাই ভয় কখন আবার রাজ্যটিতে ছড়িয়ে পড়ে জাতিগত সহিংসতা। প্রায় তিন বছর ধরে চলা জাতিগত সহিংসতার রেষ এখনো রয়েছে। একটু বাতাস লাগলেই তা দাবানলের মতো পুরো রাজ্যকে গ্রাস করে। কিন্তু দীর্ঘস্থায়ী এই সংঘাত নিরসনে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন করছেন সেখানকার বাসিন্দারা।

জাতিগত সংঘাত শুরুর পর প্রথমবার মণিপুর গেলেন মোদি
২০২৩ সাল থেকে শুরু হওয়া জাতিগত সংঘাতের পর আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো মণিপুর গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তিনি।

মধ্যরাতে রাজধানীতে ভূমিকম্প অনুভূত
মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। ভারতের মণিপুরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ
বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল হয়েছে। এ সময় বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা। এদিকে মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাজধানী ইম্ফলে বিক্ষোভে অংশ নেন মুসলিম জনগোষ্ঠী।

মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর মণিপুরের রাজধানীতে নিরাপত্তা জোরদার
মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে বীরেন সিংয়ের পদত্যাগের পর রাজধানী ইম্ফলে জোরদার করা হয়েছে নিরাপত্তা। জল্পনা চলছে রাজ্যটিতে শিগগিরই জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। বিরোধী দল কংগ্রেসের দাবি, অনাস্থা ভোটে হেরে যাওয়ার ভয়েই তিনি সরে দাঁড়িয়েছেন। দুই বছর ধরে অশান্ত মণিপুরে অখণ্ডতা রক্ষায় অবশেষে ইস্তফা দেন বীরেন সিং।

বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মণিপুরবাসী
জাতিগত সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মণিপুরের সাধারণ জনতা। আত্মীয় স্বজন ও সহায় সম্বল হারিয়ে অনেকেই বেছে নিচ্ছেন বিচ্ছিন্নতাবাদের পথ। রাজ্যসভায় মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তাব উত্থাপন করা হলেও তা খারিজ করেছেন স্পিকার। ইন্টারনেট সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে কার্যত অলিখিত লকডাউনের মধ্যে পড়েছেন পাহাড়ি রাজ্যটির বাসিন্দারা।

মনিপুরে কুকি-মেইতেই গোষ্ঠীর মধ্যে আবারও সংঘর্ষের শঙ্কা
মেইতেই সম্প্রদায়ের ছয়জনকে অপহরণের পাঁচদিনের মাথায় তিনজনের মরদেহ উদ্ধারের পর আবারও উত্তপ্ত হয়েছে মণিপুর। এতে কুকি-মেইতেই গোষ্ঠীর মধ্যে আবারও বড় ধরনের সংঘর্ষের শঙ্কা করছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের ছয়টি থানায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন চালুর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্বাভাবিক হচ্ছে মণিপুর, খোলা হয়েছে শিক্ষা-প্রতিষ্ঠান
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য মণিপুর। মঙ্গলবার প্রদেশটির সব স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। এছাড়াও সপ্তাহব্যাপী বন্ধ থাকার পর ইমফাল ভ্যালির পাঁচ জেলায় ইন্টারনেট সেবা চালু করা হয়েছে বলে জানা গেছে।

অন্তঃসত্ত্বা নারীর মৃত বাচ্চা প্রসবের ঘটনায় তীব্র হয়েছে মণিপুরের আন্দোলন
মণিপুরে এক মন্ত্রীর বাড়িতে বোমা হামলার ঘটনায় এবার সংঘাতে জড়িয়েছে নাগা গোষ্ঠী। এছাড়া, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত বাচ্চা প্রসবের ঘটনায় আরও তীব্র হয়েছে আন্দোলন। মৃত শিশুকে নিয়ে থানায় হামলা ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পাঁচ জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্যায় বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ
টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন রাজ্যে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে ভারি বৃষ্টিপাত। এদিকে, রাজস্থানে ৪৯ বছরের মধ্যে জুন থেকে সেপ্টেম্বরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

থমথমে মণিপুর, ১১ ঘণ্টার জন্য কারফিউ শিথিল
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বিক্ষোভে অন্তঃসত্ত্বা আহতের ঘটনায় শনিবার ইমফাল ইস্ট আর ইমফাল ওয়েস্টে ১১ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ।

পেন্ডুলামের মতো দুলছে মণিপুর রাজ্যের ভাগ্য
পেন্ডুলামের মতো দুলছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের ভাগ্য। রাজ্যটিতে দীর্ঘদিন ধরে চলে আসা ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ রূপ নিয়েছে গণ-আন্দোলনে। দুই জনগোষ্ঠীর চলমান সংঘাতের জেরে এবার কেন্দ্র থেকে আলাদা হওয়ারও দাবি উঠেছে রাজ্যের বিভিন্ন মহলে। তাদের মতে, মণিপুরে রাজ্য সরকার থাকলেও, তাদের হাত-পা বাধা কেন্দ্রীয় সরকারের কাছে।