নিহতদের সবাই বেসামরিক নাগরিক। কুকি ইনপি মণিপুর- কেআইএম সংগঠনের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
তাদের দাবি আজ (শুক্রবার, ৫ জুন) ভোর ৪ টায় লাইবেল খুলেন গ্রামে নিরস্ত্র মানুষের ওপর অতর্কিতে হামলায় চালায় সশস্ত্র গোষ্ঠী। সেই সাথে বাড়িঘরও পুড়িয়ে দেয়া হয়।
অবশ্য এ হামলার জন্য এনএসসিএন-আইএম এবং এর সহযোগী সংগঠন জেডইউএফ-কে দায়ী করেছে কেআইএম। তবে বিষয়ে এখনও কোনো মন্তব্য করে নি অভিযুক্ত সংগঠনগুলো।





