আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারায় ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এক ব্যক্তির হয়ে অন্যজন ভোট দেয়ার মতো অভিযোগ সম্পর্কে সর্তক থাকবেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি ভিডিও বা প্রমাণ থাকে, আমাকে দেখাতে হবে। একজনের বদলে অন্যজন ভোট দেয়ার সম্ভাবনা খুবই কম। তবু আমরা বিষয়টি খতিয়ে দেখব।’
আরও পড়ুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেন, বিভিন্ন জেলায় ছোটখাটো ঘটনা ঘটেছে, তবে সেগুলো প্রাথমিক ও সীমিত। তিনি ভোটার ও জনগণকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে এবং নিয়ম মেনে অংশ নিতে আহ্বান জানান।
তিনি বলেন, ‘কেন্দ্র দখলের কোনো খবর আমাদের কাছে আসেনি। সাংবাদিকরা যদি সত্যি ও সঠিক তথ্য প্রকাশ করেন, তা দেশবাসীসহ সবাইকে উপকৃত করবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দেশে মোট ২৯৯ সংসদীয় আসনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।





