প্রতিটি বুথ থেকে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও প্রার্থীর এজেন্টরা প্রিজাইডিং অফিসারের সামনে শুরু করেন ভোট গণনা।
বিকেলে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন শেষে বিগ্রেডিয়ার জেনারেল মালিক শামস উদ্দিন মোহাম্মদ মঈন বলেন, যতক্ষণ পর্যন্ত না বেসামরিক প্রশাসন নিরাপদ মনে করবে ততক্ষণ সেনাবাহিনী আইনশৃঙ্খলা নিরাপত্তায় মাঠে থাকবে।
আরও পড়ুন:
এর আগে, সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়েছিলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিকেলে কেন্দ্র পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও বিজিবি। ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহন শুরু হয়।




