আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাতে ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব আসনের বেসরকারি ফল ঘোষণা করেন। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন:
দিনের শুরুতে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ধারণে ভোটাররা তাদের মতামত ব্যালটের মাধ্যমে প্রকাশ করেছেন। এখন সবার নজর পূর্ণাঙ্গ ফলাফলের দিকে।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
মোট প্রার্থী ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। সবমিলিয়ে এবার ১১৯টি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, যা নির্বাচনকে করেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বৈচিত্র্যময়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।
আরও পড়ুন:





