Recent event

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

বাড়ছে ভোটারদের উপস্থিতি

ভোটারদের লাইন
ভোটারদের লাইন | ছবি: এখন টিভি
0

সারাদেশের মতো ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ১১টা সংসদীয় আসনে মোট ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহন শুরু হয়।

সকালে নগরীর সিটি কলেজিয়েট স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন সদর ৪ আসনের ধানের প্রতীকের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। পরে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের ভোটকেন্দ্র পরিদর্শক করে তিনি জানান, এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে ভোটপ্রদান কার্যক্রম, তরুণ ও নতুন ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো।

আরও পড়ুন:

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল এহসান এমরুল সকাল ১০ টায় তার নীজ গ্রামের দাপুনিয়ার সুহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন।

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট কেন্দ্রে কর্মী ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে বেশ উচ্ছ্বসিত সাধারণ ভোটার।

ময়মনসিংহ সদর ৪ আসনে মোট ভোটার ৬ লাখ ৯৫ হাজার ৩০৬ জন। মোট ভোটকেন্দ্র ১৭৯টি, পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৫ জন, মহিলা ভোটার ৩ লাভ ৫০ হাজার ২৯১ এবং হিজরা ভোটার ১০ জন।

এএইচ