ভোজ্যতেল
টিসিবির ট্রাকসেল শুরু আজ: কত টাকায় মিলবে তেল-চিনি-ডাল?

টিসিবির ট্রাকসেল শুরু আজ: কত টাকায় মিলবে তেল-চিনি-ডাল?

পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) উপলক্ষে দেশের নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে আজ থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি (Trading Corporation of Bangladesh - TCB) এর বিশেষ ট্রাকসেল কার্যক্রম। আজ (সোমবার, ১১ মে) থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত টানা ১০ দিন দেশজুড়ে এই সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। এরইমধ্যে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। আজ (রোববার, ৩ মে) রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।

পাথরঘাটায় ৩৬ হাজার লিটার ভোজ্যতেল মজুত; দুই ব্যবসায়ীকে জরিমানা

পাথরঘাটায় ৩৬ হাজার লিটার ভোজ্যতেল মজুত; দুই ব্যবসায়ীকে জরিমানা

বিপুল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে বরগুনার পাথরঘাটায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার কাকচিরা বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেয়া হয়।

আখাউড়া বন্দরে রাজস্ব কমতি; নিষেধাজ্ঞা তুলে নিতে জোর দাবি

আখাউড়া বন্দরে রাজস্ব কমতি; নিষেধাজ্ঞা তুলে নিতে জোর দাবি

অনিয়মিত পণ্য আমদানির কারণে আখাউড়া স্থলবন্দরে রাজস্ব কমলেও পণ্যের ওপর ভারতের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের। তাদের দাবি, এর মাধ্যমে রপ্তানি আয় বাড়ার পাশাপাশি সরকার পাবে বিপুল বৈদেশিক মুদ্রা। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের সঙ্গে আলোচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কাজ করা হচ্ছে।

সারা দেশে মজুত করা ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

সারা দেশে মজুত করা ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

সারা দেশে ভোজ্যতেলের অবৈধ মজুত মোকাবিলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) পরিচালিত এই অভিযানে র‌্যাব দেশের বিভিন্ন এলাকায় মজুত করা প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করেছে।

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

যশোর শহরতলীর নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স নওয়াব আলী গোডাউন মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাতক্ষীরায় ভোজ্যতেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরায় ভোজ্যতেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল মজুতের বিরুদ্ধে জেলা প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে তেল মজুতের প্রমাণ পাওয়ায় মেসার্স হাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং সাধু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদনে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদনে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও র‍্যাব। আজ (বুধবার, ৮ এপ্রিল ) উপজেলার কাচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মেয়াজ ফুড প্রডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক মহিন ভূঁইয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পাবনায় ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে মানববন্ধন

পাবনায় ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে মানববন্ধন

পাবনায় ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মাননবন্ধন অনুষ্ঠিত হয়।

বাজারে ভোজ্যতেল উধাও; প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

বাজারে ভোজ্যতেল উধাও; প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ (বুধবার, ৮ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদন সরকারের

১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদন সরকারের

দেশে ভোজ্যতেলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। আজ (বুধবার, ১১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার পৃথক প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (সোমবার, ৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।