ভোজ্যতেলের সংকট রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘গতকাল আপনারা জ্বালানিমন্ত্রীর কথা শুনেছেন, এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই, গ্যাসেরও কোনো সংকট নেই। মানে এলএনজি আমদানির ক্ষেত্রে গ্যাসেরও কোনো সংকট নেই। ভোজ্যতেলেরও কোনো সংকট নেই। সুতরাং ভোজ্যতেল আর জ্বালানি তেল, কোনোটার সঙ্গেই সংকট শব্দটা আনবেন (সাংবাদিকদের উদ্দেশে) না। সেক্ষেত্রে অপপ্রয়োগ হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আতঙ্কিত হয়ে অতিরিক্ত ভোজ্যতেল কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে পর্যাপ্ত ভোজ্যতেল রয়েছে।’
বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাজার তদারকির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ভোক্তা অধিকার দপ্তর আছে। তারা, তাদের কাজ করছে, করবে। আমাদের জেলাগুলোতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে অ্যাসাইন ডিউটি, সেটা তারা পালন করবে।’
আরও পড়ুন:





