
ক্যানসার জয় করে প্রথম বিদেশ সফরে ইতালি গেলেন প্রিন্সেস কেট
ক্যানসারের চিকিৎসা শেষে সুস্থ হয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিদেশ সফরে ইতালিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। আজ (বুধবার, ১৩ মে) উত্তর ইতালির রেজিও এমিলিয়া শহরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মূলত শৈশবকালীন শিক্ষা ও বিকাশ নিয়ে তার দীর্ঘমেয়াদি কাজের অংশ হিসেবে এই দুই দিনের সফরটি অনুষ্ঠিত হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য জানা যায়।

এপস্টেইন ইস্যুতে তোলপাড় ব্রিটিশ রাজনীতি
ব্রিটিশ রাজপরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে এপস্টেইন ফাইলস। যুক্তরাজ্যের তিনজন প্রভাবশালী ব্যক্তি সাবেক প্রিন্স অ্যান্ড্রু, তার প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসন এবং সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের নাম নথিতে আশায় তোলপাড় ব্রিটিশ রাজনীতি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, অ্যান্ড্রুকে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পিটার ম্যান্ডেলসনের ওপর হাউস অব লর্ডস থেকে সরে দাঁড়ানোর চাপ বাড়ছে।

প্রিন্সেস ডায়ানার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ট্রাম্প; পাঠাতেন গোলাপ-অর্কিড
ছয় বছর বয়সে মায়ের কাছ থেকে ব্রিটিশ রাজপরিবারের প্রতি আগ্রহ থেকে একসময় প্রিন্সেস ডায়ানার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিয়মিত গোলাপ ও অর্কিড পাঠানোয় বেশ উদ্বিগ্নও হয়ে পড়েছিলেন ডায়না। তবে সেই রাজ পরিবারের সঙ্গে ট্রাম্পের দূরত্ব তৈরি হয়নি। বরং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ব্রিটেনে দু’বার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

যতটা বিশাল ব্রিটিশ রাজপরিবারের গহনা সংগ্রহ!
রাজপরিবারের জৌলুস ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম হীরায় মোড়ানো অলঙ্কার। ১০০ বছরের বেশি সময় ধরে ব্রিটিশ রাজপরিবারের আভিজাত্য বহন করে আসা গহনা নিয়ে সাধারণের কৌতূহল মিটছে এবার। ১৯০২ সাল থেকে রাজপরিবারের বিভিন্ন সদস্যের গায়ে শোভা পেয়ে আসা অলঙ্কার নিয়ে লন্ডনে চলছে নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ারের জমকালো প্রদর্শনী।

ইরান-ইরাক থেকে বড়দিনের আনন্দ ছড়িয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে
ইরান হোক কিংবা ইরাক, বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়েছে মুসলিম দেশসহ বিশ্বের প্রতিটি প্রান্তে। বিশেষ এই দিনটিতে ব্রিটিশ রাজপরিবারে দেখা গেছে পুনর্মিলনী। ক্যান্সার নিরাময়ে নিরলসভাবে কাজ করে যাওয়ায় চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। সম্প্রীতি ছড়িয়ে দিতে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

ক্যান্সারে আক্রান্ত কেট, নিজেই জানালেন খবর
রাজা তৃতীয় চার্লসের পর ক্যান্সারে আক্রান্ত হলেন ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ কেট মিডলটন। ভিডিও বার্তায় নিজেই ক্যান্সারের খবর জানিয়েছেন প্রিন্সেস অব ওয়েলস। কেমোথেরাপি চলার কথা জানালেও কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কেট, তা জানায়নি রাজপ্রাসাদ কর্তৃপক্ষ।