আরব আমিরাতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আঘাত হেনেছে দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর শিল্প এলাকায় বিস্ফোরণের পর সাধারণ মানুষ ধোঁয়ার উঠা দেখছে
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর শিল্প এলাকায় বিস্ফোরণের পর সাধারণ মানুষ ধোঁয়ার উঠা দেখছে | ছবি: গার্ডিয়ান
0

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) তারা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন দেশটির ভেতরে এসে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রণালয় বলেছে, শনিবার থেকে ‘ইরানের প্রকাশ্য আগ্রাসন’ শুরুর পর এখন পর্যন্ত ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। হামলা শুরুর পর থেকে তিনজন নিহত হয়েছেন—তারা সবাই ছিলেন পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের বিদেশি নাগরিক। একই সময়ে ৯৪ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এএম