ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের চালানো হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। আহত পাঁচ মার্কিন সেনার অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় আরও কয়েকজন সেনা সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ কারণে নিরাপত্তাজনিত কারণে নিহতদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।
এই হামলা শুরু হয় শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলার প্রেক্ষাপটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।





