ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের দাবি, চাঁদা দাবি করে না পেয়ে বিদেশে পলাতক এক সন্ত্রাসীর অনুসারীরা গুলি ছুঁড়েছে। এর আগে গত ২ জানুয়ারি ওই বাসায় গুলি করেছিলেন সন্ত্রাসীরা। গুলিতে বাসার জানালার কাচ ভেঙে গিয়েছিল। বাসার দরজায়ও গুলি লাগে। এরপর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল।
আরও পড়ুন:
পুলিশের পাহারার মধ্যেই বাসাটিতে আবারও গুলির ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের দাবি, ভোরে কার ও মোটরসাইকেল যোগে এসে গুলি করে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার তদন্ত চলছে।





