বৈশ্বিক অর্থনীতি
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু; যৌথ ঘোষণায় একমত সদস্যদেশগুলো

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু; যৌথ ঘোষণায় একমত সদস্যদেশগুলো

ভারতের নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলন শুরুর আগেই একটি যৌথ ঘোষণাপত্রের বিষয়ে একমত হয়েছেন উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নেতারা। বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বিশ্বমঞ্চে জোটের প্রভাব বাড়ানো এবং সদস্যদেশগুলোর মধ্যকার মতভেদ দূর করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

মধ্যপ্রাচ্যে সংঘাত ও সরবরাহের শঙ্কা; ১০০ ডলারের কাছাকাছি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ও সরবরাহের শঙ্কা; ১০০ ডলারের কাছাকাছি তেলের দাম

মধ্যপ্রাচ্যে একের পর এক নতুন সামরিক হামলা ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে বিশ্ব তেল সূচকের দাম লাফিয়ে বাড়ছে। টানা চতুর্থ দিনের মতো দাম বেড়ে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৩৩ ডলারে পৌঁছেছে। এটি মনস্তাত্ত্বিক সীমা ১০০ ডলারের একেবারেই কাছাকাছি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এআইয়ের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা হতে পারে, জি-২০ অর্থমন্ত্রীদের সতর্ক করলেন অ্যান্ড্রু বেইলি

এআইয়ের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা হতে পারে, জি-২০ অর্থমন্ত্রীদের সতর্ক করলেন অ্যান্ড্রু বেইলি

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে এবং আর্থিক ব্যবস্থায় বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। জি-২০ জোটের অর্থমন্ত্রীদের কাছে তিনি এ সতর্কতা দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের মেয়াদ শেষ; হরমুজ প্রণালিতে তেল সরবরাহ নিয়ে শঙ্কা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের মেয়াদ শেষ; হরমুজ প্রণালিতে তেল সরবরাহ নিয়ে শঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ‘সমঝোতা স্মারক’ কার্যকর থাকার সময়ে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ প্রায় তিন গুণ বেড়েছিল। তবে এই বৃদ্ধি যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় অনেক কম ছিল। জাহাজ চলাচল ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য এ তথ্য জানানো হয়।

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা; ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াতে পারে তেলের দাম

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা; ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াতে পারে তেলের দাম

হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা বাড়ছে। ফলে যে তেল সংকট এত দিন এড়ানো গিয়েছিল, তা আসন্ন বলে সতর্ক করছেন বিশ্লেষকেরা। এটি কি আরেকবার মিথ্যা আশঙ্কা? আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া বৈরিতা কোন দিকে গড়ায় এবং বিশ্বের বৃহত্তম তেল ভোক্তা চীনের চাহিদা কেমন থাকে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। বিশ্লেষকেরা বলছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার (১২৯ সিঙ্গাপুরি ডলার) ছাড়িয়ে যেতে পারে। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ সত্ত্বেও কেন হচ্ছে না বৈশ্বিক মূল্যস্ফীতির বিপর্যয়?

ইরান যুদ্ধ সত্ত্বেও কেন হচ্ছে না বৈশ্বিক মূল্যস্ফীতির বিপর্যয়?

এক প্রজন্মের সবচেয়ে বড় জ্বালানি ও মূল্য বিপর্যয় হিসেবে চিহ্নিত হওয়ার কথা ছিল ইরান যুদ্ধের। ধারণা করা হয়েছিল, এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে এলোমেলো করে দিয়ে দ্রুত পৃথিবীকে বদলে দেবে। কিন্তু বাস্তবে সেটি হয়নি। ফাইন্যান্সিয়াল টাইমসের এক বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্যাসের দাম কমাতে ট্রাম্পের ‘চরম অস্ত্র’; উল্টো হিতে বিপরীত হওয়ার শঙ্কা

গ্যাসের দাম কমাতে ট্রাম্পের ‘চরম অস্ত্র’; উল্টো হিতে বিপরীত হওয়ার শঙ্কা

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমাতে অপরিশোধিত তেল, পেট্রোল ও উড়োজাহাজের জ্বালানি রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের আলোচনা নতুন করে সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ স্বল্পমেয়াদে দাম কিছুটা কমাতে পারলেও দীর্ঘমেয়াদে তা যুক্তরাষ্ট্রের জ্বালানি খাত, মিত্র দেশগুলো এবং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের নেতিবাচক প্রভাব ডেকে আনতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও অপরিবর্তিত রাখছে সুদের হার

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও অপরিবর্তিত রাখছে সুদের হার

যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকির মধ্যেও বেশিরভাগ দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। মূল্যস্ফীতিকে লাগামের মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশগুলো।

সংঘাতের আগুনে মধ্যপ্রাচ্য ‘পুড়ে শেষ’ হওয়ার আগে যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

সংঘাতের আগুনে মধ্যপ্রাচ্য ‘পুড়ে শেষ’ হওয়ার আগে যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

তুরুস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে তা নাহলে, এটি পুরো মধ্যপ্রাচ্যকে ‘পুড়িয়ে শেষ’ করে দেবে এবং একই এটি বৈশ্বিক অর্থনীতি জন্য বড় ধরনের ক্ষতি ডেকে আনবে।

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, পাকিস্তানেও স্কুল বন্ধের ঘোষণা

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, পাকিস্তানেও স্কুল বন্ধের ঘোষণা

বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাওয়ায় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি। পরিস্থিতি মোকাবেলায় দেশের সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম।

ইরানের  সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরাইলের সংঘাতে অস্থির তেলবাজার; হরমুজ প্রণালি ঘিরে দামের ঊর্ধ্বগতির শঙ্কা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরাইলের সংঘাতে অস্থির তেলবাজার; হরমুজ প্রণালি ঘিরে দামের ঊর্ধ্বগতির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ায় বৈশ্বিক তেলবাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই সংঘাত দীর্ঘ হলে তেলের দাম বড় ধরনের পরিবর্তন দেখা দেবে। আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৯০ দিনের শুল্কবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে একমত চীন-যুক্তরাষ্ট্র

৯০ দিনের শুল্কবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে একমত চীন-যুক্তরাষ্ট্র

শুল্কচুক্তি না হলেও ৯০ দিনের শুল্কবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ট্রাম্প। শুল্ক ও বাণিজ্য ইস্যু নিয়ে শেষ দফার বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে দুই দেশ। এদিকে ভারতীয় পণ্যে সর্বোচ্চ ২০ থেকে ২৫ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। যদিও এখনও তা চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।