বিএসইসি
বিএসইসিতে বসবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি

বিএসইসিতে বসবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) একটি দাপ্তরিক কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে। কমিশনের দশম তলায় বরাদ্দ হওয়া একটি কক্ষে তার প্রয়োজনীয় আসবাবপত্র ও অফিস সরঞ্জাম স্থাপন করা হয়েছে। তিনি বিশেষ প্রয়োজনে এই কক্ষ থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় পরামর্শ দেবেন।

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান। এর পাশাপাশি বিএসইসির তিনজন কমিশনারও নিয়োগ দেয়া হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্ড বাজার চাঙ্গায় ঋণনির্ভরতা কমাতে পারে বাংলাদেশ ব্যাংক

বন্ড বাজার চাঙ্গায় ঋণনির্ভরতা কমাতে পারে বাংলাদেশ ব্যাংক

বন্ড বাজার চাঙ্গা করার জন্য ব্যাংকঋণের নির্ভরতা কমাতে পারে বাংলাদেশ ব্যাংক— এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশে বন্ড বাজার উন্নয়ন : চ্যালেঞ্জ ও সুপারিশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

তালিকাভুক্ত কোম্পানিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিমিটেড কোম্পানিজের (বিএপিএলসি) নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা বিএসইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বিএসইসি

পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বিএসইসি

একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

ফাইন ফুডসের শেয়ার কারসাজিতে ২ কোটি টাকা জারিমানা

ফাইন ফুডসের শেয়ার কারসাজিতে ২ কোটি টাকা জারিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগে চারজন বিনিয়োগকারী ও দু'টি প্রতিষ্ঠানকে এক কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০২৩ সালের মার্চ থেকে জুন পর্যন্ত কোম্পানটির শেয়ার কারসাজি করে দাম বাড়িয়েছে কারসাজি চক্র। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে কারসাজির মাধ্যমে কোম্পানিটির শেয়ার কারসাজির অপরাধ তদন্তে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সন্দেহজনক তথ্য প্রদান ও আইন লঙ্ঘনে বোরাক রিয়েল এস্টেটের আইপিও আবেদন বাতিল

সন্দেহজনক তথ্য প্রদান ও আইন লঙ্ঘনে বোরাক রিয়েল এস্টেটের আইপিও আবেদন বাতিল

পুঁজিবাজার থেকে ৪০০ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করা বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সাথে আইপিও আবেদনে দেয়া কোম্পানির আর্থিক প্রতিবেদনে নানা অসঙ্গতির কথা জানিয়েছে বিএসইসি। সম্প্রতি এ বিষয়ে জানিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ইস্যু ম্যানেজার বরাবর চিঠি দিয়েছে সংস্থাটি।

বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকসে তিন বছরের জন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকসে তিন বছরের জন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বেক্সিমকো গ্রুপের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ওই স্বতন্ত্র পরিচালকরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

১১ কোম্পানির অনিয়ম তদন্তে নেমেছে বিএসইসি

১১ কোম্পানির অনিয়ম তদন্তে নেমেছে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানির কারখানা, অফিস, আর্থিক হিসাব এবং ব্যবসায়িক অন্যান্য কার্যক্রম তদন্তে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলোর মধ্যে ৯টির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), একটির পুনঃপ্রাথমিক গণপ্রস্তাব (আরপিও) এবং একটির রাইট শেয়ার ইস্যু করার মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পিএফআই সিকিউরিটিজের পরিচালনা পর্ষদের ব‌্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

পিএফআই সিকিউরিটিজের পরিচালনা পর্ষদের ব‌্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সকল পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) ব্যাংক হিসাবের লেনদেন অবরুদ্ধ রাখার জন‌্য আবারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) প্রতিষ্ঠানটির প্রায় ২৮ কোটি টাকা ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।