
জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা
সুন্দরবনের জীববৈচিত্র্য,বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আজ (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ। এর ফলে বিপাকে পড়েছে সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষরা। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় জেলে, বাওয়ালী, মৌয়ালী এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।

জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালী এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।

জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল (সোমবার, ১ জুন) থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এসময় জেলে, বাওয়ালি, মৌয়ালী এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।

কাপ্তাই সংরক্ষিত বনে অবমুক্ত হলো মহাবিপন্ন প্রজাতির ‘গোলবাহার অজগর’
বিশ্বের দীর্ঘতম সাপ ও মহাবিপন্ন প্রজাতির একটি গোলবাহার অজগর রাঙামাটির কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। এর আগে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফৌজদারহাট এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

নেত্রকোণায় বন্য হাতির আক্রমণে আদিবাসী যুবক নিহত
নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার
রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের সময় বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি পাচারকারীদের। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেবার পর এটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

ঝড়ে সুন্দরবনে নৌকাডুবি; এখনো নিখোঁজ ৪ মৌয়াল
সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চার মৌয়াল উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও চারজন। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) রাতে এই খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

মৃত সন্তানের পাশে তিন দিন পাহারা; হাতি দম্পতির নিঃশব্দ শোক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারাগ্য পাড়া এলাকায় এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা। একটি মৃত বাচ্চা হাতিকে ঘিরে টানা তিন দিন ধরে পাহারা দিয়েছে একটি হাতি দম্পতি, যা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার (৩১ মার্চ) সকালে একটি মাছের প্রজেক্ট এলাকায় বাচ্চা হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেই সময় থেকেই দুটি পরিণত হাতি মরদেহটির পাশে অবস্থান নেয় এবং কাউকে কাছে ঘেঁষতে দেয়নি। ধারণা করা হচ্ছে, মৃত বাচ্চাটি ওই হাতি দম্পতিরই সন্তান।

হরিণ শিকারির ফাঁদে আটকা বাঘিনী, ২৪ ঘণ্টা পর উদ্ধার
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকাপড়া এক বাঘিনীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। আজ (রোববার, ৪ জানিুয়ারি) প্রায় দুই ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে বন বিভাগ এ বাঘিনীকে উদ্ধার করে।

নেত্রকোণায় উদ্ধার দুই বিরল প্রজাতির মেছো বিড়ালের ছানা, গহীন বনে অবমুক্ত
নেত্রকোণার দুর্গাপুরে মুরগির ঘর থেকে আটকের পর আবারও বনে ফেরানো হলো বিরল প্রজাতির মেছো বিড়ালের দুই ছানাকে। সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার গহীন বনে মেছো বিড়ালের ছানাগুলোকে অবমুক্ত করে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্যা এনিমেলস অব সুসং’ এর স্বেচ্ছাসেবক ও বন বিভাগের কর্মকর্তারা।

তাহিরপুরে সীমান্ত এলাকা থেকে মেছোবাঘের বাচ্চা উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে একটি মেছো বাঘের বাচ্চা আটক করেছে স্থানীয়রা। আজ (শনিবার, ২৯ নভেম্বর) বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রঙ্গাচড়া এলাকার ধানক্ষেত থেকে এ প্রাণীটি আটক করে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

মানিকগঞ্জে গ্রামবাসীর ফাঁদে আটকে প্রাণ গেলো মেছোবাঘের
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রামবাসীর হাতে আটক হওয়ার পর মারা গেছে একটি মেছোবাঘ। আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদিনগর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।