ফুটবল ফেডারেশন
টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে শনিবার অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।

১২ হাজার মানুষের দেশে প্রথম ফেডারেশন গঠন, নতুন যুগে নাউরুর ফুটবল

১২ হাজার মানুষের দেশে প্রথম ফেডারেশন গঠন, নতুন যুগে নাউরুর ফুটবল

২১ বর্গ কিলোমিটারের এক ছোট্ট দেশ নাউরুর বাসিন্দাদের কাছে ফুটবল এক অলীক কল্পনা। এতদিন ১২,০০০ মানুষের বিনোদনের মাধ্যম অস্ট্রেলিয়ান রুলস ফুটবল হলেও বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে সেখানে ফুটবল মাঠ তৈরির পাশাপাশি গঠিত হয়েছে দেশের প্রথম ফুটবল ফেডারেশন। ২০২৮ সালে মাইক্রোনেশিয়ান গেমস আয়োজনের লক্ষ্য ছোট এ দ্বীপরাষ্ট্রটির।

ইরান ফুটবল দলের টিকিট বরাদ্দ প্রত্যাহার; সমর্থকদের ক্ষোভ

ইরান ফুটবল দলের টিকিট বরাদ্দ প্রত্যাহার; সমর্থকদের ক্ষোভ

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র দুই দিন বাকি, ঠিক এই মুহূর্তে ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) জানিয়েছে, তাদের জন্য বরাদ্দ করা সব টিকিট প্রত্যাহার করে নেয়া হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কয়েক হাজার সমর্থক, যারা ইতোমধ্যে খেলার টিকিট পাওয়ার আশায় যাতায়াতের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

সাফ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সাফের আগে থাইল্যান্ডে ক্যাম্প করবে নারীরা। আজ (বুধবার, ৬ মে) ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার।

জাতীয় দলের কোচ হতে ২৫০ আবেদন; বেতন নিয়ে ভাবনায় বাফুফে

জাতীয় দলের কোচ হতে ২৫০ আবেদন; বেতন নিয়ে ভাবনায় বাফুফে

বাংলাদেশ জাতীয় দলের কোচের পদে অন্তত ২৫০ জনের আবেদন জমা পড়েছে বলে নিশ্চিত করেছে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। তবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগ্রহ প্রকাশ করা এসব কোচের বেতন নিয়েও বাড়তি ভাবনা আছে ফুটবল ফেডারেশনের। যদিও সহ-সভাপতি ফাহাদ করিম যোগ্য কোচের জন্য ভাঙতে চান বাজেটের সীমারেখা।

ফেডারেশনের দলীয়করণে ঐতিহ্য হারিয়েছে দেশের ফুটবল: তাবিথ আউয়াল

ফেডারেশনের দলীয়করণে ঐতিহ্য হারিয়েছে দেশের ফুটবল: তাবিথ আউয়াল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, একসময় ফুটবল ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু বিগত সরকারের আমলে ফুটবল ফেডারেশনকে দলীয় করার কারণে ফুটবল তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে।

ডিসেম্বরে শুরু হবে সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ

ডিসেম্বরে শুরু হবে সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ

আগামী ডিসেম্বর থেকে শুরু হবে সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ। শুক্রবার প্রথম আসরের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হার, ক্যাবরেরাকে অপসারণের দাবি

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হার, ক্যাবরেরাকে অপসারণের দাবি

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারায় কোচ অপসারণের দাবি উঠে। দেশের ফুটবলের সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সাথে মিট দ্য প্রেস আয়োজনে এমন দাবি জানান নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন শাহীন।

ক্রীড়াক্ষেত্রে বাজেট বাড়ানোর দাবি তাবিথ আউয়ালের

ক্রীড়াক্ষেত্রে বাজেট বাড়ানোর দাবি তাবিথ আউয়ালের

ক্রীড়াক্ষেত্রে বাজেট বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। সভাপতি আরো বলেন, 'ফিফা উইন্ডোতে র‍্যাংকিংয়ে উপরের দিকে থাকা দলগুলোর বিপক্ষে খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল দল।' ফুটবলের বিভিন্ন কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিট দ্যা প্রেস শীর্ষক সংবাদ সম্মেলনে আজ (শনিবার, ১৪ জুন) গণমাধ্যমের মুখোমুখি হন ফেডারেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যানরা।

বাফুফেতে নারী ফুটবলারদের ঈদ উদযাপন; খোঁজ নেয়নি ফেডারেশন কর্তারা

বাফুফেতে নারী ফুটবলারদের ঈদ উদযাপন; খোঁজ নেয়নি ফেডারেশন কর্তারা

দেশে থেকেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার সুযোগ পাননি বাংলাদেশ দলের নারী ফুটবলাররা। এমনকি খোঁজ নেয়নি ফুটবল ফেডারেশন কর্তারাও। দেরি হলেও নৈশভোজের আমন্ত্রণে সেই কষ্ট কিছুটা লাঘব করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। নারীদের আশা, এই ত্যাগের ফল এশিয়ান কাপের মূলপর্বে খেলেই পাবেন তারা।

হামজাকে দেখার পর প্রবাসী ফুটবলারের খোঁজে ভারত

হামজাকে দেখার পর প্রবাসী ফুটবলারের খোঁজে ভারত

হামজাকে বাংলাদেশ দলে ভিড়ানোর পর ভারতও প্রবাসী ফুটবলারদের যুক্ত করার ব্যাপারে আগ্রহী। এমন ইঙ্গিত দিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সুনীল ছেত্রীর বিকল্প তৈরি করতে এই পথে হাঁটছে দেশটির ফেডারেশন।

ভারতের অনুশীলন মাঠ নিয়ে কোচের অসন্তুষ্টি

ভারতের অনুশীলন মাঠ নিয়ে কোচের অসন্তুষ্টি

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের ভারত ম্যাচের জন্য শিলং এ প্রথম অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেহু ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডে ঘণ্টাখানেক অনুশীলন করে টিম বাংলাদেশ। তবে অনুশীলন ভেন্যু নিয়ে হতাশ হ্যাভিয়ের ক্যাবরেরা। এরপরেও দলের খেলোয়াড়দের ওপর আস্থা রেখেই জয়েই নজর কোচ ও খেলোয়াড়দের।