
ডিএসসিসির উদ্যোগে মশক সুপারভাইজার ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ উদ্বোধন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে মশক সুপারভাইজার ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’—সংবাদটি বানোয়াট: তথ্য মন্ত্রণালয়
‘২১ কর্মকর্তার বিদেশ সফর’-সংক্রান্ত সংবাদকে অসত্য ও বানোয়াট দাবি করে বিবৃতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিবৃতিতে আজ (শুক্রবার, ৩ এপ্রিল) দৈনিক আমার দেশ পত্রিকায় ‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’— শীর্ষক সংবাদের ভাষ্যকে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করা হয়।

এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে দুই দিনের কর্মশালার আয়োজন করেছে।

এইচএসসি পাশে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: ভাতাসহ রয়েছে খাবারের সুযোগ, আবেদন যেভাবে
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের জন্য ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ (Employment generation through freelancing training) প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। নির্ধারিত ৮টি বিভাগের ৪৮টি জেলার যুবক ও যুব নারীরা এই বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। ৩ মাস মেয়াদী (৩ Months Duration) এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড (e-Learning & Earning Ltd.)।

বছর জুড়ে বাস্কেটবল ফেডারেশনের বিভিন্ন পরিকল্পনা প্রকাশ
২০২৬ বর্ষপঞ্জিকায় নিজেদের পরিকল্পনা প্রকাশ করেছে বাংলাদেশ বাসকেটবল ফেডারেশন (বিবিএফ)। বিশেষ করে বিবিএফের খেলোয়াড় ও কোচদের নিয়ে পুরো বছর জুড়েই রয়েছে অসংখ্য ইভেন্ট।

বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
সাভার বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নির্বাচনি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য: হেডকোয়ার্টার্স
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে সব বাহিনী। এরই মধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে হেডকোয়ার্টার্স। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল
জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর নির্বাচন কমিশন— এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ (শনিবার, ১ নভেম্বর) সকালে কুয়াকাটায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।

বিআইএমে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী প্রফেশনাল সার্টিফিকেট কোর্স
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম) আয়োজন করলো প্রফেশনাল সার্টিফিকেট কোর্সের। কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দুই দিনব্যাপী এ কোর্সের আয়োজন করা হয়। ‘নেগোসিয়েশন: দ্যা ওয়ে অফ কনফ্লিক্ট অ্যান্ড দ্য কোর্নারস্টোন অফ বুস্টিং প্রডাক্টিভিটি’ শীর্ষক শিরোনামে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জে পুলিশের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

বিমান বাহিনীর ১২৯তম জেসিএসসি সনদপত্র বিতরণ
বাংলাদেশ বিমান বাহিনীর ১২৯তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) কক্সবাজার বিমান ঘাঁটিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ
বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।