পোশাক শ্রমিক
শীতলক্ষ্যা নদীতে ডুবে পোশাক শ্রমিকের মৃত্যু

শীতলক্ষ্যা নদীতে ডুবে পোশাক শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীন (১৯) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ (সোমবার, ২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জে ১১ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে ১১ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ (শনিবার, ২৫ জুলাই) সদর থানার বরফকল এলাকায় আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন।

মদ ভেবে বিষপানে প্রাণ হারালেন পোশাক শ্রমিক

মদ ভেবে বিষপানে প্রাণ হারালেন পোশাক শ্রমিক

মদ ভেবে বিষপান করে রাঙামাটির রাজস্থলীর রিংকন বড়ুয়া (২৬) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) ভোরে তিনি মারা যান।

ঈদুল আজহায় টানা ৭ দিন বন্ধ থাকবে সব ব্যাংক

ঈদুল আজহায় টানা ৭ দিন বন্ধ থাকবে সব ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকবে সব ব্যাংক। তবে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চল ও বন্দর এলাকার ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ময়মনসিংহে দীপু দাস হত্যা: আরও ২ আসামির রিমান্ড

ময়মনসিংহে দীপু দাস হত্যা: আরও ২ আসামির রিমান্ড

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় আরও দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (রোববার, ৪ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

গাজীপুরে নারী শ্রমিক নিহত, চার ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

গাজীপুরে নারী শ্রমিক নিহত, চার ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীকর্মী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে পোশাক শ্রমিক ও পরিবহন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও পরিবহণ শ্রমিকরা। পরে যৌথবাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে প্রায় ৪ ঘণ্টা পর যানচলাচল শুরু হয়। একইদিন জেলার আরো কয়েকটি স্থানেও বকেয়া-বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার

হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শ্রমিক অসন্তোষে সাভার মহাসড়কে দীর্ঘ যানজট

শ্রমিক অসন্তোষে সাভার মহাসড়কে দীর্ঘ যানজট

দুর্ভোগে লাখো মানুষ

গাজীপুরে পোশাক শ্রমিক অসন্তোষের ঘটনায় সাভারের নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে চলাচলরত লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কগুলো হয়ে পড়েছে স্থবির।

গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করা হবে: উপদেষ্টা আসিফ

গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করা হবে: উপদেষ্টা আসিফ

গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (বুধবার, ১৬ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গীতে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স কারখানায় পোশাক শ্রমিকদের মাঝে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

'সবচেয়ে অ্যাক্টিভ উপদেষ্টা হওয়া উচিত ছিল স্বাস্থ্য উপদেষ্টার'

'সবচেয়ে অ্যাক্টিভ উপদেষ্টা হওয়া উচিত ছিল স্বাস্থ্য উপদেষ্টার'

বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টাকে সবচেয়ে অ্যাক্টিভ উপদেষ্টা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। আজ (মঙ্গলবার, ১৫ অক্টোবর) সাভারের সিআরপিতে আহতদের খোঁজখবর নিতে গিয়ে তিনি একথা জানান। এসময় চিকিৎসায় অবহেলা ও অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সারজিস। কিছু সীমাবদ্ধতার দায় স্বীকার করে চিহ্নিত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আহতদের চিকিৎসার বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে।

'শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ'

'শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ'

আগামী শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুল আলম। সংলাপের প্রথম দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থাকবে। পরে অন্যান্য দল সংলাপে অংশ নেবে বলেও জানিয়েছেন তিনি।

আশুলিয়ায় পোশাক শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪

আশুলিয়ায় পোশাক শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে বিক্ষুব্ধ শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং চার জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত পাঁচটি গাড়িতে ভাঙচুর চালায়। আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের সামনে এ ঘটনা ঘটে।