
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, ঊর্ধ্বমুখী মৃত্যুহার
চট্টগ্রামে চলতি মাসে প্রায় চারগুণ বেড়েছে ডেঙ্গু রোগী। বাড়ছে মৃত্যুহারও। সরকারি তথ্য মতে, জুলাইয়ে গেল দুইবছরের তুলনায় এবছর আক্রান্ত বেশি। এমতাবস্থায় আগামী দুই মাস আরও বাড়ার শঙ্কা চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ তাদের। একই সাথে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার ও জমানো পানি নিয়মিত পরিষ্কারের অনুরোধ স্বাস্থ্য বিভাগের।

লবণাক্ত পানিতে বিপর্যস্ত বরগুনার হাসপাতাল; বিশুদ্ধ পানির হাহাকার
চারদিকে নদী আর থৈ থৈ পানি থাকলেও বিশুদ্ধ পানির জন্য তীব্র হাহাকার। উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক বছর ধরে অচল একমাত্র পানি শোধনাগারটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসক, নার্স ও সেবা নিতে আসা সাধারণ মানুষ। ভূগর্ভস্থ পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে সাপ্লাইয়ের পানিও ব্যবহারের অনুপযোগী।

পাহাড়ধসে মৃত্যু, রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত বন্দর নগরী
তিনদিনের রেকর্ড ৭০০ মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পাহাড় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। জোয়ারের পানিতে তলিয়েছে নোয়াখালীর হাতিয়ার সাতটি ইউনিয়নের অধিকাংশ এলাকা। এদিকে সিলেট বিভাগেও নদ-নদীর পানি বাড়তে থাকায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা।

মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন; ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি
মৃদু তাপপ্রবাহে অস্বস্তি জনজীবনে। দীর্ঘসময় তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা এবং বাতাসে আর্দ্রতা বাড়ায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনে দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বদলে যাচ্ছে সার্বিক পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আছিব আহমেদ জানান, সাগরের পানি উত্তপ্ত হওয়ার প্রভাব ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলায়।

টাঙ্গাইলে পানি পান করে ৩২ স্কুলশিক্ষার্থী অসুস্থ
টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু
টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই পুকুরে এ ঘটনা ঘটে।

পানি সংকটে বিপর্যস্ত গাজা; বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ৮২ শতাংশ বাসিন্দা
পানি সংকটের মুখে অবরুদ্ধ গাজার বাসিন্দারা। কারণ পান করা ও রান্নার জন্য দৈনিক ছয় লিটার পানিও সংগ্রহ করতে পারছে না অধিকাংশ পরিবার। অক্সফামের তথ্য মতে, ৮২ শতাংশ গাজার বাসিন্দা বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। জাতিসংঘ-নেতৃত্বাধীন গ্লোবাল ওয়াশ ক্লাস্টারের মতে, যুদ্ধের কারণে এই অঞ্চলের পানি সরবরাহ পরিকাঠামোর একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
পঞ্চগড় সদর উপজেলার কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে ১১ বছরের আসিফ ও ৯ বছরের সাথী আক্তার নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল (রবিবার , ৩১ মে) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তীব্র দাবদাহে দিল্লিতে বাড়ছে পানি সংকট
তীব্র দাবদাহের কারণে ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। অনেক স্থানে দিনে একবার পানি মিললেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

ব্রাহ্মণবাড়িয়ায় উজানের ঢলে পানির নিচে ৩০৫ হেক্টর জমির ধান
অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরে গত কয়েকদিনে ৩০৫ হেক্টর বোরো ধানের জমি প্লাবিত হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ধান কাটতে না পারায় ক্ষতির মুখে অন্তত ২ হাজার কৃষক। আজ (সোমবার, ৪ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন স্থানে।

বিপৎসীমার ওপরে নেত্রকোণায় ভুগাই-কংশ নদীর পানি
টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোণার সীমান্তবর্তী এলাকার নদীগুলোর পানি বেড়েছে। আজ (বুধবার, ২৮ এপ্রিল) সকাল থেকেই নেত্রকোণার সীমান্ত জারিয়া পয়েন্টে ভুগাই-কংশ নদীর পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

চট্টগ্রামে অপরিকল্পিত শিল্পায়নে নিরাপদ পানির সংকট; বিপাকে অন্তত ৫০ গ্রামের মানুষ
শহর ছাড়িয়ে চট্টগ্রামের গ্রামাঞ্চলে তীব্র আকার ধারণ করেছে সুপেয় পানির সংকট। সীতাকুণ্ড, মীরসরাই, কর্ণফুলী ও পটিয়াসহ অন্তত ৫০ গ্রামের মানুষ পড়েছেন ভয়াবহ পানির সংকটে। কোথাও ৪০০ থেকে ৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি। অপরিকল্পিত শিল্পায়নকেই দায়ী করছেন স্থানীয়রা।