
বেশি লাভের আশায় তামাক চাষ; বন্ধ না হলে বাড়বে পরিবেশগত ঝুঁকি
মানিকগঞ্জে বাড়ছে তামাক চাষের প্রবণতা। ক্ষতিকর জেনেও বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। অভিযোগ উঠেছে বিভিন্ন তামাক কোম্পানি কৃষকদের প্রলোভন দেখিয়ে তামাক চাষ করাচ্ছেন। এদিকে তামাক চাষ বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে এর ভয়াবহতা আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা।

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি পালিত
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গালা আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ শাপলা ইউনিভার্সাল সোসাইটি ও সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা উন্মুক্ত করা হবে।

নতুনরূপে প্রকৃতিতে এসেছে বসন্ত; ‘দাপট’ জলবায়ু পরিবর্তনের
শীতের জড়তা কাটিয়ে নতুন রূপে সেজেছে বসন্তের প্রকৃতি। রঙিন প্রকৃতি আর ঝিরিঝিরি বাতাসে ভেসে বেড়ানো ফুলের সুবাস বসন্তের বার্তা দিলেও জেঁকে বসেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান প্রকৃতিপ্রেমীদের।

রাতের আঁধারে পুকুর ভরাট, হুমকিতে বরিশালের পরিবেশ
রাতের আঁধারে বালু দিয়ে ভরাট করা হচ্ছে বরিশাল নগরীর বিভিন্ন পুকুর। ফলে ক্রমে পুকুর কমে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। দ্রুত পুকুর ভরাট বন্ধের দাবি জানিয়েছে সচেতন মহল। অন্যদিকে সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তর বলছে, পুকুর ভরাট রোধে তারা সচেতন রয়েছেন। আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

ঠাকুরগাঁও সুগার মিলে পরিবেশ দূষণ, বিপর্যস্ত জনজীবন
ঠাকুরগাঁও সুগার মিলের ছাই উড়ে পরিবেশ দূষণ হচ্ছে। ঘরের চাল, রাস্তা-ঘাট, গাছপালা, জলাশয় সবখানে কালো ছাইয়ে ছেয়ে গেছে। নাকে-চোখে ছাই ঢুকে অসুস্থ হচ্ছেন অনেকে।

ফর্মুলা ওয়ানে নতুন যুগের সূচনা ২০২৬ সালে
২০২৬ সালে একেবারে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ফর্মুলা ওয়ান। চলতি বছরের নিয়মের তুলনায় ২০২৬ হবে প্রযুক্তি, পরিবেশ ও রেসিং প্রেক্ষাপটে ঐতিহাসিক এক বছর।

রাজশাহীতে অতিরিক্ত বর্জ্যের চাপ, অব্যবস্থাপনায় বাড়ছে পরিবেশ ঝুঁকি
রাজশাহীতে দ্রুত নগরায়ন ও বাণিজ্যিক কার্যক্রমের প্রসারে প্রতিনিয়ত বাড়ছে জনবসতি। ফলে বসতবাড়ি কিংবা প্রতিষ্ঠানে বাড়ছে বর্জ্য। মাত্রাতিরিক্ত এ বর্জ্য অপসারণে হিমশিম খেতে হচ্ছে নগরীর পরিচ্ছন্নকর্মীদের। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাড়ছে পরিবেশ ঝুঁকি। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করতে পারলে এ বর্জ্য সম্পদে পরিণত করা সম্ভব। আর এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

গাজীপুরে বনভূমির দখলবাজিতে অকার্যকর বন অধিদপ্তরের অভিযান
অবৈধ দখলে ধীরে ধীরে কমে যাচ্ছে গাজীপুর জেলার সংরক্ষিত বনভূমি। কল-কারখানা, রিসোর্ট, কটেজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের মাধ্যমে বেদখল ছয় হাজার একরের বেশি। এ ঘটনাকে উদ্বেগজনক বলছেন পরিবেশবিদরা। বন অধিদপ্তর বলছে, বছরে কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও প্রভাবশালীদের কারণে ঠেকানো যাচ্ছে না দখল। তবে স্থানীয়রা জানান, শস্যের ভেতরেই রয়েছে ভূত।

৩০তম কপ সম্মেলনের আগে বিশ্বনেতাদের সমালোচনায় পরিবেশকর্মীরা
ব্রাজিলে ১০ নভেম্বর ৩০তম কপ সম্মেলন শুরুর আগে বিশ্বনেতাদের সমালোচনায় মুখর পরিবেশকর্মীরা। পরিবেশ দূষণে সবচেয়ে বেশি দায়ী ধনী দেশগুলোর নেতাদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে অভিনব পন্থায় জানাচ্ছেন প্রতিবাদও। এরইমধ্যে জাতিসংঘের সতর্কবার্তায় বলা হয়েছে, উষ্ণায়নকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করা থেকে বিরত রাখার পদক্ষেপে অগ্রগতি না থাকায় ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের চরম উষ্ণায়নের পথে এগুচ্ছে বিশ্ব।

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার
প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নরসিংদীর ব্যতিক্রমী পূজামণ্ডপ দেখতে দর্শনার্থীর ভিড়
টেরাকোটা, পরিবেশবান্ধব উপকরণ, গাছ, তরুলতা ও ছোট বড় প্রাণীর অভয়ারণ্যের দৃশ্যপটে সেজেছে নরসিংদীর পূজামণ্ডপগুলো। ব্যতিক্রমী মণ্ডপ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।